Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
    আইন-শৃঙ্খলা

    নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

    amarsylhetBy amarsylhetAugust 5, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জেসমিন খানমকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।
    রবিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে পিটিয়ে গুরুতর জখমের পর দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জেসমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
    নিহত জেসমিন লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সিদ্দিক মীরের ছেলে। স্বামী জসিম একই গ্রামের মমরেজ শেখের ছেলে।
    স্থানীয় ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দিন জানান, স্বামী জসিম শেখ পেশায় একজন রাজমিস্ত্রি এবং মাদকাসক্ত। রবিবার বেলা ১১টার দিকে তার স্ত্রী জেসমিনকে পরকীয়ার সন্দেহে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আঘাতে জেসমিনের মাথার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। জেসমিনকে প্রথমে লোহাগড়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের দাম্পত্য জীবনে ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

    লোহাগড়া থানার ওসি আঃ রহমান জানান, ঘটনার পর জসিমকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। শেষ খবর পর্যন্ত জানা যায়,পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    By amarsylhetSeptember 20, 20260
    ট্যুরিজম

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    By amarsylhetSeptember 19, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    By amarsylhetSeptember 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.