Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » নতুন প্রজন্মের এনএফসি স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করলো Prime Bank PLC
    সর্বশেষ

    নতুন প্রজন্মের এনএফসি স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করলো Prime Bank PLC

    amarsylhetBy amarsylhetMarch 2, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    আমার সিলেট ডেস্ক,ঢাকা, ০২ মার্চ ২০২৬: Prime Bank PLC মাস্টারকার্ডের সহযোগিতায় নতুন প্রজন্মের এনএফসি ডেবিট স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করেছে। দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিজাইন করা এ কার্ডটি গতিশীল নগর জীবনের গ্রাহকদের জন্য বিশেষভাবে উপযোগী। বুধবার প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্ডটির উদ্বোধন করা হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং Mastercard-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
    ‘ট্যাপইন’ স্টিকার কার্ডটি একটি স্লিম, নিরাপদ ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট সমাধান। এটি সহজেই স্মার্টফোন, মানিব্যাগ কিংবা অন্যান্য ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে সংযুক্ত করা যায়। ফলে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থানে ট্যাপ-অ্যান্ড-পে সুবিধা উপভোগ করতে পারবেন।
    এনএফসি-ভিত্তিক কনট্যাক্টলেস প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্বিঘ্ন লেনদেন সম্ভব হয়। কার্ডটিতে রয়েছে এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন ও উন্নত ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা, যা প্রতিটি লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। গ্রাহকরা তাৎক্ষণিক ট্রানজ্যাকশন নোটিফিকেশন এবং রিয়েল-টাইম অ্যাকাউন্ট তথ্য পাওয়ার সুবিধা উপভোগ করবেন, যা আর্থিক নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বৃদ্ধি করবে।
    দেশ-বিদেশের পিওএস টার্মিনাল, অনলাইন প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক গ্রহণযোগ্যতার পাশাপাশি এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা ‘মাইপ্রাইম’ সেবার সাহায্যে প্রাইম ব্যাংকের এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনও করতে পারবেন।
    প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী বলেন, “‘ট্যাপইন’ চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক পেমেন্ট সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এমন ডিজিটাল অভিজ্ঞতা দিতে চাই, যা দৈনন্দিন লেনদেনকে সহজ করে এবং সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।”
    মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বর্তমানে গ্রাহকরা দ্রুত পরিবর্তনশীল জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেমেন্ট ব্যবস্থা প্রত্যাশা করেন। প্রাইম ব্যাংকের সঙ্গে ‘ট্যাপইন’ চালুর মাধ্যমে আমরা একটি স্মার্ট ট্যাপ-অ্যান্ড-গো সমাধান নিয়ে এসেছি, যেখানে কনভিনিয়েন্স, সিকিউরিটি ও স্টাইলকে একত্রিত করা হয়েছে। এ উদ্যোগ বাংলাদেশে কনট্যাক্টলেস লেনদেনের প্রসার ত্বরান্বিত করবে।”
    গ্রাহকরা নির্দিষ্ট কিছু প্রাইম ব্যাংক শাখা থেকে ‘ট্যাপইন’ স্টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.tapinbyprime.com।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    By amarsylhetSeptember 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.