Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

    September 9, 2026

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    September 9, 2026

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 9
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » প্রতিমন্ত্রী মীর শাহে আলমের শ্রীমঙ্গল পরিদর্শন
    বাংলাদেশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের শ্রীমঙ্গল পরিদর্শন

    amarsylhetBy amarsylhetAugust 14, 2026Updated:August 14, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে ৫টি সিটি কর্পোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

    শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

    মতবিনিময়কালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়নে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা ও দৃষ্টি থাকবে বলে আশ্বাস দেন।

    এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য নির্মিত ৭ তলা আবাসন প্রকল্পের ভবন উদ্বোধন করেন। এছাড়া ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ এবং উপজেলার মোহাজিরাবাদ এলাকায় একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন। এর আগে তিনি ভিক্টোরিয়া হাইস্কুল মাঠের পাশে একটি গোলাপজাম গাছের চারা রোপণ করেন।

    পরবর্তীতে তিনি দীর্ঘদিনের সমস্যা জর্জরিত শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ কিছু বিষয় দেখার জন্য তাঁকে শ্রীমঙ্গলে পাঠিয়েছেন। ময়লার ভাগাড়ের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে।

    তিনি বলেন, ময়লার ভাগাড়টি শহর থেকে কিছুটা দূরে সরকারি কোনো নিরাপদ জায়গায় স্থানান্তরের বিষয়ে তিনি ও স্থানীয় সংসদ সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে যাতে পরিবেশের ক্ষতি না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, ময়লার ভাগাড়কে আধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে রূপান্তর করা যায় কি না, সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

    September 9, 2026

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    September 9, 2026

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

    By amarsylhetSeptember 9, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    By amarsylhetSeptember 9, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    By amarsylhetSeptember 8, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.