Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: মানববন্ধনে সুষ্ঠু তদন্তের দাবি, আর্জিতে ব্ল্যাকমেইলের অভিযোগ

    November 6, 2026

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণে বড় ধাক্কা

    November 5, 2026

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    November 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বড়লেখায় প্রান্তিক মানুষের জন্য পরিবেশবান্ধব চক্ষু সেবাকেন্দ্র উদ্বোধন
    মৌলভীবাজার

    বড়লেখায় প্রান্তিক মানুষের জন্য পরিবেশবান্ধব চক্ষু সেবাকেন্দ্র উদ্বোধন

    amarsylhetBy amarsylhetAugust 19, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল: মৌলভীবাজারের বড়লেখায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চালু হয়েছে নারীর নেতৃত্বে পরিচালিত পরিবেশবান্ধব চক্ষু সেবাকেন্দ্র ‘বড়লেখা উইমেন-লেড গ্রিন ভিশন সেন্টার’। দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতিষ্ঠিত কেন্দ্রটি সম্পূর্ণ সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হবে।

    মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব, বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড (বিএনএসবি) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব এবং অরবিস ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম। এছাড়া অরবিস হংকং থেকে আসা একটি শিক্ষার্থী প্রতিনিধিদলও অনুষ্ঠানে অংশ নেয়।

    সংশ্লিষ্টরা জানান, বড়লেখা উপজেলার প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থসংকট ও দূরত্বের কারণে সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে নারীদের জন্য মানসম্মত চক্ষুসেবা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    কেন্দ্রটিতে স্বল্প খরচে চোখ পরীক্ষা, চশমা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার পাশাপাশি জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকবে।

    পরিবেশ সুরক্ষায় কেন্দ্রটিতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আধুনিক সৌরপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে নারীর নেতৃত্বে পরিচালিত হওয়ায় এটি স্বাস্থ্যসেবায় নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার—এই দুই উদ্যোগের সমন্বয়ে কেন্দ্রটি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

    উদ্বোধন চক্ষু জন্য পরিবেশবান্ধব প্রান্তিক বড়লেখায় মানুষের সেবাকেন্দ্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: মানববন্ধনে সুষ্ঠু তদন্তের দাবি, আর্জিতে ব্ল্যাকমেইলের অভিযোগ

    November 6, 2026

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণে বড় ধাক্কা

    November 5, 2026

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    November 5, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: মানববন্ধনে সুষ্ঠু তদন্তের দাবি, আর্জিতে ব্ল্যাকমেইলের অভিযোগ

    By amarsylhetNovember 6, 20260
    বিশ্ব

    মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণে বড় ধাক্কা

    By amarsylhetNovember 5, 20260
    বাংলাদেশ

    বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের আপডেট নিউজ

    By amarsylhetNovember 5, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.