Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    October 15, 2026

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মাধবপুরে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ প্রচারণা ও বিতরণ
    কৃষি

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মাধবপুরে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ প্রচারণা ও বিতরণ

    amarsylhetBy amarsylhetJuly 8, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে চেক হস্তান্তর

    আমার সিলেট ডেস্ক,​ হবিগঞ্জ,০৭ জুলাই, ২০২৬: কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ‘উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’। বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্দেশনায় এবং মাধবপুর উপজেলার ১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে মূল ভূমিকা পালন করে প্রাইম ব্যাংক পিএলসি।
    ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাবেদ আহমদ। মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. মেহেদী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী।
    ​অনুষ্ঠানে প্রান্তিক ও প্রকৃত কৃষকদের মাঝে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে মোট ৫০ জন কৃষকের মাঝে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। প্রকাশ্যে এই ঋণ বিতরণ কার্যক্রমের ফলে ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও স্থানীয় জনগণের মাঝে কৃষি বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
    ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মো. হুমায়ুন কবির; প্রাইম ব্যাংকের হেড অব এগ্রো বিজনেস শাহানা পারভীন এবং স্থানীয় তফসিলি ব্যাংকসমূহের শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ।
    ​আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি ঋণের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    October 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    By amarsylhetOctober 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.