Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    October 6, 2026

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    October 6, 2026

    বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 6
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন
    মৌলভীবাজার

    বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন

    amarsylhetBy amarsylhetOctober 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

    সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী আয়োজনে ফুল দিয়ে শিক্ষকদের বরণ, সম্মাননা স্মারক প্রদান, র‍্যালি, ধর্মীয় গ্রন্থ পাঠ, আলোচনা সভা, শিক্ষার্থীদের বক্তব্য, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা।

    ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য অলিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান মোহনা ও খাদিজা আক্তার।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহবুব আলম ছামিন। গীতা পাঠ করেন প্রিয়ন্তী পাল এবং বাইবেল পাঠ করেন সারিকা বারেঃ।

    আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী ইজাজুল ইসলাম ও নুজহাত সাহাব ফিহা এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী আতিকা উলফাত তাহা ও আরিফা উলফাত রাহা। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন প্রধান শিক্ষক আশুক আহমদ ও জ্যেষ্ঠ শিক্ষক বদরুল হক।

    বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না; শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, ভুল থেকে শিক্ষা নিতে এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তিকে শক্তিশালী করার অংশ।

    প্রধান অতিথি আব্দুর রব বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষিত করার পাশাপাশি পরিবার ও সমাজকে আলোকিত করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া সবার নৈতিক দায়িত্ব।

    তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আরও মেধাবী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

    দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় বড়লেখা বিশ্ব শিক্ষক দিবস মৌলভীবাজার শিক্ষক দিবস শিক্ষকদের সম্মাননা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    October 6, 2026

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    October 6, 2026

    ​জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    October 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    By amarsylhetOctober 6, 20260
    বাংলাদেশ

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    By amarsylhetOctober 6, 20260
    মৌলভীবাজার

    বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন

    By amarsylhetOctober 6, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.