Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    September 17, 2026

    বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: চেয়ারম্যান

    September 17, 2026

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: চেয়ারম্যান
    বাংলাদেশ

    বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: চেয়ারম্যান

    amarsylhetBy amarsylhetSeptember 17, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বন্দরের অবকাঠামো উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগের আশ্বাস

    বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। বৃহস্পতিবার দুপুরে তিনি বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

    পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের চলমান কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, পানি নিষ্কাশন ব্যবস্থা ও হাসপাতালসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

    এ সময় মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, “বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

    তিনি আরও বলেন, বন্দরে হাসপাতাল, পানি নিষ্কাশন ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

    চেয়ারম্যান বলেন, বন্দরের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

    পরিদর্শনের সময় চেয়ারম্যান বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে পণ্য ওঠানামা, সংরক্ষণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের বাস্তব চিত্র পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বন্দরের চলমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য নেন এবং অবকাঠামো উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    বেনাপোল স্থলবন্দর ভারত-বাংলাদেশ স্থলবাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার। এ বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করা হয়। ফলে বন্দরের অবকাঠামো, পণ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার উন্নয়ন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ।

    পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, ঢাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসান আলী, প্রকল্প পরিচালক (ডিপিডি) সিদ্দিকুর রহমান, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা এবং ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

    অনিয়ম-দুর্নীতি বেনাপোল স্থলবন্দরে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    September 17, 2026

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    By amarsylhetSeptember 17, 20260
    বাংলাদেশ

    বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: চেয়ারম্যান

    By amarsylhetSeptember 17, 20260
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    By amarsylhetSeptember 17, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.