Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন
    আইন-শৃঙ্খলা

    ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

    amarsylhetBy amarsylhetJune 8, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

    আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তারকৃত সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মো. আব্দুল আলীম শেখের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার (৪৮) বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গত ৫ জুন রাতে সাজু আহমেদ শোভন নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি মামলার ভয়ভীতি দেখিয়ে তা নিষ্পত্তির আশ্বাস দেন এবং কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।

    পরবর্তীতে রোববার (৭ জুন) বিকেলে শোভন পুনরায় নিউ সমনবাগ চা বাগান এলাকায় গেলে ভুক্তভোগী যতিন চাষা তাকে শনাক্ত করেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে।

    জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শোভন নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন। পরিচয়পত্রে তার ছবি ও নামের পাশে ‘এএসপি’ পদবি উল্লেখ ছিল। তবে যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন। বরং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

    এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ভুক্তভোগী যতিন চাষা বাদী হয়ে তার বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা দায়ের করেন।

    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে শোভনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়দানকারী কোনো ব্যক্তির কর্মকাণ্ডে সন্দেহ হলে সাধারণ মানুষকে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করা উচিত। এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    October 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    By amarsylhetOctober 15, 20260
    মৌলভীবাজার

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    By amarsylhetOctober 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.