Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মৌলভীবাজারে ডাকাতি ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে ডাকাতি ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

    amarsylhetBy amarsylhetMay 2, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ডাকাতির সময় গুলি করে অলিউর রহমান অলিদ নামে এক যুবককে হত্যা এবং ঘর থেকে মালামাল ও স্বর্ণালংকার লুটের ঘটনায় দুই ডাকাতকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ (২য়) আদালতের বিচারক মো. আনোয়ারুল হক পেনাল কোডের ৩৯৬ ধারায় এ রায় ঘোষণা করেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাধবপুর গ্রামের মৃত আসক আলীর ছেলে ওসমান ফারুক এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চুকারপুঞ্জী গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে বকুল। আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তবে তারা উভয়েই পলাতক রয়েছেন।

    যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মৌলভীবাজারের রাজনগর উপজেলার টোকন ওরফে টুনু, রাজন; ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মজিবুর রহমান মেম্বার, ওয়াসিম, রতন; তারাকান্দা উপজেলার কামাল, সোবহান; এবং লতিফ খা ও রেহান ওরফে রায়হান ওরফে লিটন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে লতিফ খা আদালতে উপস্থিত ছিলেন।

    আদালত নির্দেশ দিয়েছেন, আদায়কৃত জরিমানার অর্থ নিহত অলিউর রহমান অলিদের পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।

    মামলা চলাকালে আসামি পাখি, আসাদুল, নুনু ও লুকোজ মারা যাওয়ায় আদালত তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম স্থগিত করেন।

    রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমেদ বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

    মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাত ১টার দিকে বড়লেখা উপজেলার শেওড়াদিখা গ্রামের কামরুল ইসলামের বাড়িতে ১৫-১৬ জনের একটি ডাকাতদল হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। এ সময় কামরুল ইসলামের ভাই অলিউর রহমান অলিদ চিৎকার দিলে ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

    এ ঘটনায় ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি কামরুল ইসলাম বড়লেখা থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    By amarsylhetSeptember 14, 20260
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    By amarsylhetSeptember 14, 20260
    বাণিজ্য

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    By amarsylhetSeptember 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.