Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার: অবশেষে পাবনার ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার

    September 15, 2026

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মৌলভীবাজারে সিপিএইউ সিক্স মেগা ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৮ এর জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন
    বাংলাদেশ

    মৌলভীবাজারে সিপিএইউ সিক্স মেগা ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৮ এর জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন

    amarsylhetBy amarsylhetFebruary 20, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬নং একাটুনা ইউনিয়ন (সিপিএইউ সিক্স) কর্তৃক আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সিজন ৮ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সফলভাবে সম্পন্ন হয়েছে।

    বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দুই দল ইউএল নাইট রাইডার্স ও এসএস সুপার কিংস।

    শুরুতে টসে হেরে নাইট রাইডার্স দল নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় দলের পক্ষে আহনাফ বকশি একাই লড়াই করে অর্ধশত রান সংগ্রহ করেন পরবর্তীতে এসএস সুপার কিংস ব্যাটিং এ নেমে নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হিমশিম খাচ্ছিলেন দলের পক্ষে দলীয় অলরাউন্ডার রানা একাই লড়াই করে টান টান উত্তেজনার ম্যাচ ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন এসএস সুপার কিংস। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এসএস সুপার কিংসের অলরাউন্ডার রানা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সামসুল খান, সেরা বোলার নির্বাচিত হন রাকিব রাজা ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সামসুল খান। টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন রাকিব রাজা। এছাড়াও অনূর্ধ্ব ১৮ এর খেলোয়াড় নিয়ে চলা টুর্নামেন্ট ০২ এর চ্যাম্পিয়ন কিংস ইলেভেন বিএম ও রানার্স আপ এসটি টাইটান্স।

    ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএইউ সিক্স এর সহ-সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ফয়েজ এর পরিচালনায় উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুহিতুর রহমান হেলাল, একাটুনা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, যুব সংগঠক আহমেদ আহাদ, সমাজসেবক ছালিকুল আলম টুকু, নুরুল ইসলাম নানু, মুজিবুর রহমান, সাহাদ আহমেদ, জুয়েল আহমেদ, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম সারজুল, পারভেজ আহমেদ, শাহ গিয়াস আহমেদ, গিয়াস আহমেদ।

    এছাড়াও সংগঠনের সহ-সভাপতি মুজাহিদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাকির আহমেদ রুমন, মুরাদ আহমেদ, ট্রেজারার রাজন মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি, সদস্য সচিব সৈয়দ আবেদ, মাজেদ ইমন, রকি, ফাহিম পিটি, সাকিব, জিলু, এমদাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

    বিশেষভাবে উপস্থিত ছিলেন অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের দুই কৃতি খেলোয়াড় আল ফাহাদ ও ইমন। অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে বক্তব্য রাখেন সিপিএইউ সিক্স এর উপদেষ্টা ইউকে বিডি টিভি ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির।

    সিপিএইউ সিক্স এর উপদেষ্টা, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির এবং অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সিপিএইউ সিক্সের ৮ম আসরের শুরু থেকে ফাইনাল পর্যন্ত সুন্দর ও সফলভাবে পরিচালনা করার জন্য দায়িত্বশীল সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও একাটুনা ইউনিয়নের দেশ ও প্রবাসে বসবাসরত প্রবাসী সবাইকে নিয়ে সুন্দর এই আয়োজন অব্যাহত রাখবে এবং ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএইউ সিক্স এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ফয়েজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি, সদস্য সচিব সৈয়দ আবেদ ও মোঃ রাজন মিয়াসহ কমিটির সবাইকে ধন্যবাদ জানান।

    যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য এবং একাটুনা ইউনিয়নের যুব সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে সংগঠনের সহ-সভাপতি আলমগীর মিয়া ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপনী সমাপনী ঘোষণা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার: অবশেষে পাবনার ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার

    September 15, 2026

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার: অবশেষে পাবনার ডিবির ওসি রাশেদুল প্রত্যাহার

    By amarsylhetSeptember 15, 20260
    সর্বশেষ

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    By amarsylhetSeptember 14, 20260
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    By amarsylhetSeptember 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.