Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 22, 2026

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    September 22, 2026

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 23
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন
    মৌলভীবাজার

    মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন

    amarsylhetBy amarsylhetSeptember 2, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) সর্বসম্মতিক্রমে আলাপ-আলোচনার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

    এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের ওয়েস্টার্ন পার্টি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কাজী মুজীবুর রহমান।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম ও কাজী সৈয়দ ইউনুস আলী।

    সভা পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মহিউছ্ছুন্নাহ আজমী।

    নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে কাজী মুজীবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কাজী কুতুব, সহ-সভাপতি কাজী কবীর তালুকদার, সাধারণ সম্পাদক কাজী মহিউছ্ছুন্নাহ আজমী, সহ-সাধারণ সম্পাদক কাজী ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী ময়নুল বখশ, অর্থ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী ফখর উদ্দীন এবং অফিস সম্পাদক কাজী জরিফ মিয়া নির্বাচিত হয়েছেন।

    এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—কাজী মো. সিরাজুল ইসলাম, কাজী মো. বদরুল ইসলাম, কাজী আব্দুল আলীম, কাজী সৈয়দ ইউনুস আলী, কাজী ইউসুফ আলী সিরাজী, কাজী আব্দুর রহিম, কাজী মনসুর বখত, কাজী মির্জা লুকমান ও কাজী ইউসুফ শরীফ।

    সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন।

    পরে কাজী সৈয়দ ইউনুস আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    উপজেলা কাজী মৌলভীবাজার সদর সমিতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 22, 2026

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    September 22, 2026

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    By amarsylhetSeptember 22, 20260
    Uncategorized

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    By amarsylhetSeptember 22, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.