Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    October 16, 2026

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    October 16, 2026

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের কর্মী পরিচয়ে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ
    বাণিজ্য

    শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের কর্মী পরিচয়ে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ

    amarsylhetBy amarsylhetJune 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজেকে এনসিসি ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে ব্যবসায়িক লেনদেনের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রায়হান মিয়া শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা এক প্রতারককে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬নং আশিদ্রোণ ইউনিয়নের আশিদ্রোণ গ্রামের বাসিন্দা মো. রায়হান মিয়ার সঙ্গে মুখপরিচিত এক ব্যক্তি নিজেকে এনসিসি ব্যাংকের কর্মচারী হিসেবে পরিচয় দেন। পরে বিকাশের মাধ্যমে নগদ অর্থের একটি ব্যবসায়িক লেনদেন (ডিল) করার প্রস্তাব দেন।

    অভিযোগে বলা হয়, রোববার (২৮ জুন) ওই ব্যক্তির কথামতো লেনদেনের উদ্দেশ্যে রায়হান মিয়া শ্রীমঙ্গলস্থ এনসিসি ব্যাংক শাখায় যান। ব্যাংকে পৌঁছানোর পর অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে ব্যাংকের ভেতরে থেকেই বিভিন্ন বিকাশ নম্বরে পর্যায়ক্রমে ৫০ হাজার, ৫০ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ৫০ হাজার এবং ৫০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেন। সরল বিশ্বাসে তিনি নির্দেশনা অনুযায়ী মোট ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন।

    ভুক্তভোগীর অভিযোগ, টাকা পাঠানো শেষ হওয়ার পর ওই ব্যক্তি কৌশলে ব্যাংক থেকে চলে যান। পরে ব্যাংকের ভেতরে ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

    রায়হান মিয়ার দাবি, পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে তার কষ্টার্জিত ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, অভিযোগকারী ঘটনার পরপরই বিষয়টি এনসিসি ব্যাংকের শ্রীমঙ্গল শাখা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা জানান, অভিযোগে উল্লেখিত ব্যক্তি তাদের শাখার কোনো কর্মকর্তা বা কর্মচারী নন এবং তাকে তারা চেনেন না। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিস্তারিত পরবর্তী সংবাদে দেখুন…..

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    October 16, 2026

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    October 16, 2026

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    By amarsylhetOctober 16, 20260
    সর্বশেষ

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    By amarsylhetOctober 16, 20260
    বাংলাদেশ

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    By amarsylhetOctober 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.