শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগান থেকে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেন থেকে তাঁর লাশ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় প্রতিদিনের মতো চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। রাতেও বাড়ি ফিরে না আসায় স্বজন ও সহকর্মীরা বাগানজুড়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ২৯ নম্বর সেকশনের একটি নালা বা ড্রেনে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে পুলিশ। এটি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত বিবরণ ও পুলিশের বক্তব্যসহ নতুন আপডেট পরবর্তীতে আসছে…
