Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    October 16, 2026

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    October 16, 2026

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ
    মানববন্ধন ও বিক্ষোভ

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ

    amarsylhetBy amarsylhetJune 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২০ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

    মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব, মানবাধিকার কর্মী ও সাংবাদিক শ্যামল আচার্য্য, এস কে দাশ সুমন প্রমুখ।

    বক্তারা ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং মন্দির ধ্বংসের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

    বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো ধর্ম বা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উপাসনালয়ের বিরুদ্ধে হুমকি দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।

    কর্মসূচি শেষে দেশব্যাপী শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    October 16, 2026

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    October 16, 2026

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    By amarsylhetOctober 16, 20260
    সর্বশেষ

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    By amarsylhetOctober 16, 20260
    বাংলাদেশ

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    By amarsylhetOctober 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.