Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    September 9, 2026

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026

    শ্রীমঙ্গল থানা পুলিশের সাফল্য: ভারতীয় মালামাল ও মাদক কারবারিসহ আটক ৩

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 9
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গল প্রাণিসম্পদ অফিসে অসুস্থ প্রাণী নিতে চরম ভোগান্তি
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল প্রাণিসম্পদ অফিসে অসুস্থ প্রাণী নিতে চরম ভোগান্তি

    amarsylhetBy amarsylhetMay 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছোট যানবাহন প্রবেশে বাধা, দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ খামারি ও এলাকাবাসীর

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রধান গেটের সামনে থাকা ড্রেনের স্ল্যাব অতিরিক্ত উঁচু হওয়ায় অসুস্থ প্রাণী নিয়ে অফিস প্রাঙ্গণে প্রবেশ করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগীদের দাবি, চিকিৎসার জন্য গরু-ছাগলসহ বিভিন্ন অসুস্থ প্রাণী অফিসে নিয়ে আসার সময় যানবাহন প্রবেশ ও প্রাণী ওঠানামায় মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দুর্বল বা গুরুতর অসুস্থ প্রাণী নিয়ে আসা খামারিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

    সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেইন রাস্তা থেকে ড্রেনের স্ল্যাবের উচ্চতা প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি বেশি হওয়ায় ছোট যানবাহন সহজে অফিসের ভেতরে প্রবেশ করতে পারছে না। ফলে অসুস্থ প্রাণীগুলোকে গেটের বাইরে থেকে চিকিৎসা কক্ষে নেওয়া কঠিন হয়ে পড়ছে। ছোট প্রাণী হলে হয়তো কোলে বা হাতে করে নেওয়া সম্ভব হলেও বড় প্রাণী ভেতরে নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রাণিসেবা নিতে আসা সাধারণ মানুষ, খামারি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

    নাম প্রকাশ না করার শর্তে অফিসের এক কর্মচারী জানান, “আমরা বিষয়টি নিয়ে পৌরসভার দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে যোগাযোগ সম্ভব হয়নি।”

    এদিকে অফিস কর্মচারী, খামারি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যাটির স্থায়ী সমাধান এবং প্রয়োজনীয় সংস্কার কাজের দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    September 9, 2026

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026

    বিদআত নিয়ে যতটা তৎপরতা, শিশু বলাৎকার রোধে ততটা নয় কেন?

    September 8, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: দুইজনের ৩ মাসের কারাদণ্ড

    By amarsylhetSeptember 9, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    By amarsylhetSeptember 8, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গল থানা পুলিশের সাফল্য: ভারতীয় মালামাল ও মাদক কারবারিসহ আটক ৩

    By amarsylhetSeptember 8, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.