Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » সীমান্ত দিয়ে আসছে ভারতীয় কম্বল,আটক-২
    আইন-শৃঙ্খলা

    সীমান্ত দিয়ে আসছে ভারতীয় কম্বল,আটক-২

    amarsylhetBy amarsylhetNovember 29, 2025Updated:November 30, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে ফিরতি দুটি টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে ১৮২ পিছ ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

    শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আটকরা হলেন, গাজিপুর জেলার কাশিপুর উপজেলার সরদাগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে রবিন মাহমুদ (২৫) ও সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলী বেপারীর ছেলে জাকির হোসেন (৪৫)।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ শে নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে চালায় পুলিশ।

    ওইদিন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং হতে টুরিস্ট বোঝাই ফিরতি দুটি বাসে তল্লাশী চালায়। এ সময় তল্লাশীতে দুটি বাস হতে ১৮২ পিস ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে আনা এই কম্বল গুলো পাচারের কথা স্বীকার করে। পুলিশ জানায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার টাকা সমপরিমাণ।

    বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ উছমান গনি। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে পুলিশ। আটক দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    By amarsylhetSeptember 20, 20260
    ট্যুরিজম

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    By amarsylhetSeptember 19, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    By amarsylhetSeptember 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.