Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    November 15, 2026

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    November 15, 2026

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি রক্ষায় ধানের শীষের প্রার্থীর উদ্যোগে ব্যানার পোস্টার অপসারণ শুরু
    Uncategorized

    সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি রক্ষায় ধানের শীষের প্রার্থীর উদ্যোগে ব্যানার পোস্টার অপসারণ শুরু

    amarsylhetBy amarsylhetDecember 12, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক, সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের উদ্যোগে ব্যানার–পোস্টারসহ বিভিন্ন প্রচারণামূলক সামগ্রী অপসারণ কার্যক্রম চলছে।
    অগ্রিম প্রচারণা নিষিদ্ধ থাকায় এবং আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় প্রার্থীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। শুধুমাত্র দলীয় নেতাকর্মীই নন, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

    গত বুধবার রাত ৯টা থেকে গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়েন্ট,ধারনবাজার,বুড়াইরগাও,জাউয়াবাজার
    ববাটুকাবাজার, আলীগঞ্জ দোলারবাজার,সিরাজগঞ্জ বাজার ছাতক সদর।‌পৌরসভা ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সড়ক, বাজার, বাসস্ট্যান্ড, ইউনিয়ন সদর এবং গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে লাগানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন বিলবোর্ড খুলে ফেলা শুরু হচ্ছে।
    এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিলেও এলাকাবাসীর সহযোগিতাও ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের প্রচলিত পরিবেশ পরিষ্কার রাখা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন।
    দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক ও তিনবারের সাবেক এমপি
    বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা মানা প্রতিটি প্রার্থীর নৈতিক দায়িত্ব।  একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।” তিনি আরও জানান, শুধুমাত্র ব্যানার–পোস্টার অপসারণ নয়, পুরো নির্বাচনি সময় জুড়ে তিনি ও তাঁর কর্মী–সমর্থকেরা আইনসম্মত প্রচারণা বজায় রাখবেন। জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে ও নির্বাচনি পরিবেশ শান্ত রাখতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
    স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করছেন, আগে নির্বাচন সামনে এলেই এলাকা জুড়ে অসংখ্য পোস্টার–ব্যানার ঝুলে পরিবেশ নোংরা হয়ে যেত। এবার নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা এবং প্রার্থীর উদ্যোগে সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এতে কেবল সৌন্দর্যই ফিরছে না, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝেও সমান সুযোগ তৈরির পরিবেশ তৈরি হচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক এবং সচেতন নাগরিকরা বলছেন, একদিকে যেমন এটি পরিচ্ছন্ন নির্বাচনি পরিবেশ গঠনের ইঙ্গিত দেয়, অন্যদিকে প্রার্থীদের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাবোধও বৃদ্ধি করে। তারা মনে করেন, সুনামগঞ্জ–৫ আসনে শুরু হওয়া এই উদ্যোগ যদি সব প্রার্থী অনুসরণ করেন, তবে পুরো নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও শান্তিপূর্ণ হবে। সামগ্রিকভাবে, কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে শুরু হওয়া এই প্রচারণাসামগ্রী অপসারণ কার্যক্রম ইতোমধ্যেই এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের প্রত্যাশা আরও জোরদার করেছেন।
    এসময় উপ‌স্থিত ছি‌লেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান,আশাফুর রহমান এনাম,
    বিএন‌পি নেতা নওসাদ আলী,সা‌বেক ছাত্র নেতা আমিন উদ্দিন,মু‌হিবুর রহমান মু‌হিব,জেলা ছাত্রদ‌লের নেতা ইমন আহমদ,মাহবুর রহমান প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে বিএনপির শোভাযাত্রা, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

    November 9, 2026

    ​বাবার বাড়ির মায়া আর ভাইদের গ্রাস: ফরায়েজ বঞ্চিত নারীর অন্তহীন আর্তনাদ ও আমাদের সমাজ

    November 8, 2026

    সাংবাদিকতার পরিচয়ের আড়ালে কার স্বার্থ? “দ্বিতীয় পর্ব”

    November 3, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখম: অভিযুক্ত তোতার বিরুদ্ধে একাধিক মামলা

    By amarsylhetNovember 15, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

    By amarsylhetNovember 15, 20260
    মৌলভীবাজার

    উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রতীক বরাদ্দ

    By amarsylhetNovember 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.