Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    September 23, 2026

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 22, 2026

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 23
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে রিসোর্টে হামলা: নারী উদ্যোক্তা সর্বস্ব হারিয়ে রাস্তায়
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে রিসোর্টে হামলা: নারী উদ্যোক্তা সর্বস্ব হারিয়ে রাস্তায়

    amarsylhetBy amarsylhetJanuary 31, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে হামলা, ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে রিসোর্টের নারী উদ্যোক্তা ও কর্মচারীরা রাস্তায় নিঃস্ব হয়েছেন। রিসোর্টের মালিকানা ও অর্থ নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক ব্যক্তি ও তার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে রিসোর্টের নারী উদ্যোক্তা লাবনী ইয়াছমিন জানিয়েছেন, তিনি ও তার স্বামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকায় রিসোর্ট ব্যবসা করার জন্য জমি ২০ বছরের লীজে নেন। লীজের টাকা প্রতি পাঁচ বছর পর পর পরিশোধের শর্তসহ একটি চুক্তি সম্পাদিত হয়।
    লাবনী বলেন, প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ‘অরণ্যবাস ইকো রিসোর্ট’ নামে রিসোর্ট তৈরি করা হয়। কিন্তু তৃতীয় কিস্তির ৪ লাখ টাকা পরিশোধ করতে গেলে জমির মালিক ইউসুফ খাঁ টাকা নিতে অস্বীকার করে এবং রিসোর্ট খালি করার চাপ সৃষ্টি করে। ২৬ নভেম্বর ইউসুফ খাঁ ও তার সমর্থকরা রিসোর্টে গিয়ে হামলা, ভাংচুর ও মারধর করে লাবনী ও তার স্বামীকে বের করে দেন।
    পরে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দিলে পুলিশের সহায়তায় রিসোর্ট ফিরিয়ে পান। তবে লাবনী অভিযোগ করেন, ২৪ জানুয়ারি স্বামী কামরুজামানকে থানায় ডেকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে পাঠানো হয়। পরবর্তীতে জামিনে মুক্ত হন।
    লাবনী আরও জানান, ২৯ জানুয়ারি সকালে ইউসুফ খাঁ ও ২৫–৩০ জন সহযোগী ফের হামলা চালিয়ে রিসোর্টে ভাংচুর, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি, শ্লীলতাহানি ও মারধর চালায়। রিসোর্ট থেকে নগদ ৫ লাখ টাকা এবং জরুরি কাগজপত্র লুট করা হয়। পরে তারা প্রাণনাশের হুমকি দিয়ে রিসোর্ট থেকে বের করে দেয়।
    লাবনী অভিযোগ করেন, থানায় অভিযোগ রেকর্ড না করার পাশাপাশি স্বামীকে জেলে পাঠানোতে পুলিশি ভূমিকা প্রশ্নবিদ্ধ। রিসোর্টের প্রায় ৬০ লাখ টাকা বিনিয়োগ হারিয়ে তারা তিনদিন ধরে রাস্তায় ঘুরছেন।
    শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিসোর্টের মালিকানা বিষয়ে মামলা আদালতে চলমান, তার সমাধান আদালতের মাধ্যমে হবে।
    অপরদিকে, জমির মালিক ইউসুফ খাঁ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার কাছে প্রমাণপত্র আছে। আদালতে মামলা চলমান, আদালতেই এর সমাধান হবে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    September 23, 2026

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 22, 2026

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    September 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাণিজ্য

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    By amarsylhetSeptember 23, 20260

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    By amarsylhetSeptember 22, 20260
    Uncategorized

    বড়লেখায় মোটরসাইকেল-গরুর সংঘর্ষে চালক নিহত, গরুরও মৃত্যু

    By amarsylhetSeptember 22, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.