Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
নড়াইল প্রতিনিধি: নড়াইলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে।মঙ্গলবার জেলা প্রশাসন ও বর্ষবরণ পরিষদ, নড়াইল-এর আয়োজনে চৈত্র সংক্রান্তি-১৪৩২ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল প্রভাতী সংগীত, বৈশাখী প্রদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ প্রাঙ্গণে প্রভাতী সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড,…
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার ভোরে আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে বিহারীপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।সান্তাহার জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স প্রায় ৩০ বছর।তিনি আরও জানান, নিহতের পরনে কালো রঙের টি-শার্ট ও…
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম. এ. রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদসহ অন্যান্যরা।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড সদস্য আলতাফুর…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ-এর স্টাফ রিপোর্টার এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আলোচনা করা হয়।সভায় বক্তারা জানান, বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত আলতাফুর রহমান (নাজমুল) নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেছেন। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন সংবাদকে কেন্দ্র করেই এ মামলা করা হয়েছে।বক্তারা মামলাটিকে হয়রানিমূলক বলে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ ধরনের ঘটনা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।সভা থেকে…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক সংগঠনের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের শাপলাবাদ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তি হলেন সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নং-২৩৫৯ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি লুৎফর রহমান চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায় প্রথমে তাকে মরিচের গুড়া ছুঁড়ে ওখানে শুরু করে পরে সে জীবন বাঁচাতে দৌড়ে তার একটি বাসায় প্রবেশ করে সেখানেও তাকে হামলা চালানো হয়, হামলায় তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং তা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থায় রয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…
বাংলাদেশের গণমাধ্যম দীর্ঘদিন ধরে সমাজের সচেতনতার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত। কিন্তু বর্তমান সময়ে কিছু জাতীয় পর্যায়ের সংবাদমাধ্যমের শিরোনাম ও ভাষাগত উপস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যা কেবল সাংবাদিকতার নীতিকে নয়, বরং পুরো সমাজের বিচারবোধকেও প্রভাবিত করছে।বিশেষ করে যখন কোনো বড় ও প্রভাবশালী সংবাদমাধ্যমে “ধর্ম অবমাননার অভিযোগে জনতার প্রতিক্রিয়া”, “তৌহিদী জনতার ক্ষোভ”, কিংবা “উত্তেজিত জনতার গণধোলাই” অমুক দলের দোসর,কথিত পীর, কথিত পুলিশ,কথিত নেতা ইত্যাদি আখ্যা দিয়ে এ ধরনের শিরোনাম ব্যবহৃত হয়, তখন সেটি শুধু সংবাদ পরিবেশন থাকে না—বরং একটি সামাজিক ব্যাখ্যাও তৈরি করে।এই ব্যাখ্যা অনেক সময় সহিংসতাকে সরাসরি না বলেও পরোক্ষভাবে স্বাভাবিক করে তোলে। একটি হত্যাকাণ্ড বা গণপিটুনির মতো…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জানাউড়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ফ্রিজ অ্যান্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দর্শকদের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় জে আর ফুটবল একাডেমি ও রাব্বি স্পোর্টিং ক্লাব।আয়োজক সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে জে আর ফুটবল একাডেমি ও রাব্বি স্পোর্টিং ক্লাব ফাইনালে ওঠে।নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরে…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগ ও অর্থায়নে এবং শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।সোমবার (৮ এপ্রিল) শ্রীমঙ্গলের নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামসুন্নাহার পারভীন এবং নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ…
রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুর উপজেলার দ্বিতীয় বৃহত্তম বালুমহাল বড়গাং নদীতে ইজারা আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর পাড়, ফসলি জমি, বসতবাড়ি, কবরস্থান ও শ্মশান নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ বেড়িবাঁধও মারাত্মক ঝুঁকিতে রয়েছে।জানা যায়, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বড়গাং নদী ইজারা দিয়ে রাজস্ব আদায় করছে। বর্তমানে ‘সানি-সোহা এন্টারপ্রাইজ’-এর প্রোপাইটর চন্দন তালুকদার ইজারার দায়িত্বে রয়েছেন। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী একটি বালুখেকু চক্রের সঙ্গে যোগসাজশ করে ইজারা আইন লঙ্ঘন করে অতিরিক্ত মুনাফার আশায় নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে।সরেজমিনে জাঙ্গালঘাট, খেয়াঘাট, লক্ষীপ্রসাদ পূর্ব, গোয়াবাড়ী, রূপচেং (পাতলাখাতা বাড়ি) ও গরুরঘাট এলাকায়…
নড়াইল প্রতিনিধি: নড়াইলে তিন মাস বয়সী শিশু সাদিয়া নূর তাবাসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা আরিফা খাতুনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনের সঙ্গে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর আরিফা স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে তিনি শিশুকে নিয়ে বাবার বাড়িতে…