Author: amarsylhet

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২-সিলেট–৪ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় জৈন্তাপুর সদরের মা মার্কেটস্থ জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আরিফুল হক চৌধুরী প্রেসক্লাবে পৌঁছালে সংগঠনের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরসহ সাংবাদিকরা তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ দেড় যুগ পর জাতি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। তাই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদের পক্ষে গণজোয়ার আরও বিস্তৃত হচ্ছে।গ্রাম থেকে গ্রাম, পাড়া-মহল্লায় চলছে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণা।গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কলিম উদ্দিন আহমদ বলেন, “ধানের শীষের পক্ষে গ্রাম-গঞ্জে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তন ও নিরাপত্তা চায়। একজন প্রার্থী হিসেবে আমি এই এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।”তিনি…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ টিকরিয়া জামে মসজিদের সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার সভাপতি ফারুক খাঁনের পিতা মইনুল ইসলাম মাস্টার (৭০) সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের বড় ছেলে ফারুক আহমেদের সঙ্গে কথা হলে তিনি জানান, আজ বাদ এশা গ্রামের মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও আমারসিলেটটুয়েন্টিফোরডটকম সম্পাদক আনিছুল ইসলাম আশরাফী মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

Read More

নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটির প্রতি সমর্থন জানিয়ে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং শ্রম দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।দুলাল হাজরার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা ও কালীঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরাগ বাড়ৈ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, সহসভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, কার্যকরী সভাপতি বৈশিষ্ট্য তাঁতীসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ কর্মসূচিতে বালিশিরা…

Read More

সালেহ আহমদ( স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়া নিবাসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিক, ব্রিটিশ রয়েল আর্মির অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শাহ নুর মোহাম্মদ আর নেই। সোমবার (২৬ জানুয়ারী) ভোররাত পৌনে ৪টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ১০৬ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ৪ কন্যা নাতি-নাতনি সহ অসংখ্যগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ২৬ জানুয়ারী সোমবার বেলা ২টায় সিলাম পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লী…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকার ফকির বাড়ির বাসিন্দা শাহ মোহাম্মদ মুহিত মিয়া (৬০) গত রাতের কোনো এক সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেল পৌনে ৫টায় সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।অপরদিকে, উপজেলা শহরের কলেজ রোড এলাকার বিরাহিমপুরের বাসিন্দা শীলা ও শরিফের ছোট ভাই এবং মরহুম আজিজুর রহমানের ছোট ছেলে আরিফুল ইসলাম রাসেল (৪৬) আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, এক ভাই প্রবাসে অবস্থান করায় তাঁর জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি।মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা এবং…

Read More

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি ভিন্নভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শেরপুর এলাকার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুফতি ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করেন ডা. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের সহযোগী সংগঠন শ্রমিক মজলিশ মৌলভীবাজার জেলা সভাপতি এম এ রহিম নোমানী, খেলাফত মজলিশ জেলা শাখার সহ-সভাপতি হাফিজ সামছুল ইসলাম তরফদার, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মতিন এবং মৌলভীবাজার উপজেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতারা। পরে রাত ৮টায় সদর উপজেলার…

Read More

সালেহ আহমদ (স’লিপক): সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব মোকাবিলায় মূলধারার সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার (২৪ জানুয়ারী) সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী ইমাম মজুমদার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জবাবদিহিতাহীন ও অসম্পাদিত তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে মূলধারার সংবাদমাধ্যমকে এমন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, যাতে মানুষ সত্য যাচাইয়ের জন্য সেগুলোর ওপর নির্ভর করে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও গণমাধ্যমের বিশ্বাসযোগ্য উপস্থিতি জরুরি। সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: অবৈধ বালু উত্তোলন ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।মামলার অভিযোগে বাদী জয়নাল আবেদীন বাদশা (২৮) জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি। তিনি দুর্গানগর গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র।মামলায় অভিযুক্ত করা হয়েছে গোলগাঁও গ্রামের ফারুক মিয়া (৪০)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে।বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে দুর্গানগর শান্তিবাজার এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক…

Read More

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও পয়েন্টে তিনি এই গণসংযোগ কর্মসূচি পালন করেন। ​গণসংযোগকালে আলমগীর কবীর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় তার সঙ্গে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবীর তার বিগত সময়ের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ​আপনারা আমাকে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট…

Read More