Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ
    আইন-শৃঙ্খলা

    কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

    amarsylhetBy amarsylhetAugust 25, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটকের খবর ছড়িয়ে পড়েছে। তবে তাঁর আটকের বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

    স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া খবরে বলা হচ্ছে, সোমবার (২৪ আগস্ট) ভোরে কয়েকজনের সহায়তায় দনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বিজিবি সদস্যরা মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করেন।

    তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সেলিম জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে এমন খবর পাওয়ার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলেও আটকের বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি আপাতত গুজব বলেই মনে হচ্ছে বলে জানান তিনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর চলছে।

    এদিকে মিসবাহ উদ্দিন সিরাজের পারিবারিক সূত্রও তাঁর আটকের খবরকে গুজব বলে দাবি করেছে। ফলে এ মুহূর্তে তাঁকে আটকের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

    উল্লেখ্য, মিসবাহ উদ্দিন সিরাজ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    By amarsylhetSeptember 14, 20260
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    By amarsylhetSeptember 14, 20260
    বাণিজ্য

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    By amarsylhetSeptember 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.