Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতক পৌরসভার ৫৩.৭১ কোটি টাকার বাজেট ঘোষণা, বরাদ্দ কমায় নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া
    বাংলাদেশ

    ছাতক পৌরসভার ৫৩.৭১ কোটি টাকার বাজেট ঘোষণা, বরাদ্দ কমায় নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া

    amarsylhetBy amarsylhetJuly 1, 2026Updated:July 1, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় বাজেটের আকার ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কম হওয়ায় পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের আশঙ্কা, বাজেটের আকার কমে যাওয়ায় অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রমে প্রভাব পড়তে পারে।

    বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মহিউদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    পৌরসভা সূত্রে জানা যায়, নতুন অর্থবছরের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকা। ফলে এবারের বাজেট গত বছরের তুলনায় ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কমেছে।

    বাজেট অনুযায়ী, রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৫ লাখ টাকা। ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব তহবিলে ৯ কোটি টাকা এবং উন্নয়ন তহবিলে ৪০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। রাজস্ব খাতে সম্ভাব্য উদ্বৃত্ত অর্থ ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

    পৌরসভার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে প্রকৃত ব্যয় হয়েছে ৫২ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫৯৪ টাকা। অর্থবছর শেষে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫ টাকা উদ্বৃত্ত ছিল।

    নতুন বাজেট ঘোষণার পর স্থানীয় সচেতন নাগরিকদের একাংশের মতে, শিল্পনগরী ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ছাতকের গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বাজেট বৃদ্ধি না করে কমিয়ে আনা উন্নয়ন কর্মকাণ্ডের গতিকে শ্লথ করতে পারে। বিশেষ করে রাস্তাঘাট সংস্কার, নতুন সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ খাতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

    তবে সংশ্লিষ্টদের মতে, বাজেটের আকার কিছুটা কমলেও সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব। পাশাপাশি আয় বৃদ্ধি, কর আদায়ে গতিশীলতা এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হলে বাজেটের সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে।

    পৌর প্রশাসক মহিউদ্দিন বলেন, “বাস্তবসম্মত আয়-ব্যয়ের হিসাব বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা অব্যাহত থাকবে।”

    পৌর প্রশাসক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা কুলসুমা বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত আরেফিন, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, ছাতক কলেজের সাবেক অধ্যাপক হরিপদ দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংবাদিক আরিফুর রহমান মানিক ও মীর আমান মিয়া লুমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    By amarsylhetSeptember 20, 20260
    ট্যুরিজম

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    By amarsylhetSeptember 19, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    By amarsylhetSeptember 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.