Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    October 15, 2026

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার
    সর্বশেষ

    ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার

    amarsylhetBy amarsylhetJune 4, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং-০৮, তারিখ ৪ জুন ২০২৬, জিআর নং-১৫৯/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারার মামলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন—
    ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি (মোহাম্মদপুর) গ্রামের আব্দুল করিমের ছেলে আলকাছ (৪০) এবং ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মৃত হুছমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪২)।

    অভিযানকালে তাদের হেফাজত থেকে ৭ বোতল এসি ব্ল্যাক (AC BLACK) ৩৭৫ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া একটি কালো রঙের পুরাতন রেজিস্ট্রেশনবিহীন হিরো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

    এদিকে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। জিআর-২৮৮/২৫ (ছাতক) মামলার আসামি আরফাতুন লিলাই (৪৫), স্বামী মৃত সামছুদ্দ এবং মো. হৃদয় মিয়া (২০), পিতা মৃত সামছুদ্দকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই কুচবাড়ি এলাকার বাসিন্দা।

    এছাড়া জিআর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামি মো. কুদ্দুছ আলী (৪০), পিতা মো. আলীম উদ্দিন (গেদা মিয়া), গ্রাম বাঁশটিলা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক মামলার আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদেরও আদালতের নির্দেশনা অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

    ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
    “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ছাতক থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

    এ ধরনের অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সচেতন মহল অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    October 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    By amarsylhetOctober 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.