নিজস্ব প্রতিনিধি: জামিনে কারামুক্ত হয়েছেন নারী চা শ্রমিক নেত্রী এবং বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের সভানেত্রী গীতা রাণী কানু। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করলে তিনি কারাগার থেকে মুক্তি পান।
চা শ্রমিকদের অধিকার আদায়, সামাজিক উন্নয়ন এবং বিশেষ করে নারী চা শ্রমিকদের সুযোগ-সুবিধা ও মজুরি বৃদ্ধির আন্দোলনে গীতা রাণী কানু দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর মুক্তিতে স্থানীয় চা শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।
কারামুক্তির পর শ্রীমঙ্গল ও সংলগ্ন চা বাগান এলাকার শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ চা শ্রমিকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
এ সময় এক প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় গীতা রাণী কানু জানান, চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় শ্রমিকদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও এই অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন শুধু চা শ্রমিক নয় যে কোন নির্যাতিত মানুষের পাশে আমি থাকবো। বিস্তারিত পরবর্তী সংবাদে ………
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
