Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত

    September 27, 2026

    শ্রীমঙ্গলে চা বাগানের ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড

    September 27, 2026

    ‎সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » জুড়ীতে ছাত্রশিবিরের গণজমায়েত, বিএনপিকে নিয়ে যা বললেন ডাকসু ভিপি সাদেক কায়েম
    মৌলভীবাজার

    জুড়ীতে ছাত্রশিবিরের গণজমায়েত, বিএনপিকে নিয়ে যা বললেন ডাকসু ভিপি সাদেক কায়েম

    amarsylhetBy amarsylhetSeptember 26, 2026Updated:September 26, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদেক কায়েম।

    এতে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল, ডাকসুর সদস্য শাহিনুর রহমানসহ সংগঠনের স্থানীয় নেতারা।

    প্রধান অতিথির বক্তব্যে মো. আবু সাদেক কায়েম বলেন, “এখানকার বিএনপির এমপি ছাত্রশিবিরকে হুমকি দেন। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এসব হুমকি শেখ হাসিনাও দিয়েছিলেন। আজ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির সারা বাংলাদেশেই আছে।”

    তিনি আরও বলেন, “আজকে বিএনপির সরকারের মাথা আওলিয়ে গেছে। পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি।”

    ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গ তুলে ডাকসুর ভিপি বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে। যারা হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের এ সুযোগ দেওয়া হবে না।”

    গণজমায়েতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

    গণজমায়েত ছাত্রশিবির জুড়ী ডাকসু ভিপি মৌলভীবাজার সাদেক কায়েম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত

    September 27, 2026

    শ্রীমঙ্গলে চা বাগানের ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড

    September 27, 2026

    ‎সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা

    September 27, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত

    By amarsylhetSeptember 27, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে চা বাগানের ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড

    By amarsylhetSeptember 27, 20260
    মৌলভীবাজার

    ‎সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা

    By amarsylhetSeptember 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.