Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » জৈন্তাপুরে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা
    বাংলাদেশ

    জৈন্তাপুরে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

    amarsylhetBy amarsylhetJune 21, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    “ভালো স্কুল-কলেজের পাশাপাশি ধর্মীয় শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে” — গোলজার আহমেদ হেলাল

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মসজিদভিত্তিক ১৪৪৭ হিজরি/২০২৬ সনের তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২১ জুন) বিকেল ৪টায় চিকনাগুল বাজারস্থ আল মাসিম মার্কেটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা হিফজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর।

    প্রধান অতিথির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল বলেন, “বর্তমান সময়ে শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মসজিদভিত্তিক মক্তব শিক্ষা একজন শিশুর নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ অনেক অভিভাবক সন্তানদের জন্য ভালো স্কুল-কলেজ খুঁজে বের করতে সচেষ্ট থাকলেও ধর্মীয় শিক্ষার মান ও পরিবেশের বিষয়ে তেমন গুরুত্ব দেন না। আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ প্রতিটি মুসলিম শিশুর জন্য অত্যন্ত জরুরি। কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু জ্ঞানীই করে না, বরং একজন সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে।”

    তিনি আরও বলেন, “একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ প্রয়োজন। আর সেই ভিত্তি তৈরি হয় মসজিদভিত্তিক শিক্ষা ও পারিবারিক ধর্মীয় চর্চার মাধ্যমে। ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুল যে উদ্যোগের মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় সমৃদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা কারী আব্দুর রউফ, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজারের শিক্ষক আলহাজ ফরিদ উদ্দিন রাজাগঞ্জী, বোর্ডের উপদেষ্টা মাওলানা সালিক আহমদ ও আব্দুস সালাম।

    এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা জাকারিয়া আহমেদ, ইউসুফ আহমেদ, মাওলানা কয়েছ আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, হাফিজ আব্দুর রশিদ, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা সালমান আহমেদ, মাওলানা দেলোয়ার হোসেন, হাফিজ মোহাম্মদ জাকারিয়া, মাওলানা শাহিন আহমেদ, মাওলানা মাহফুজুর রহমান, তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম, মুরাদ হাসান ও সোয়েব রানা প্রমুখ।

    অনুষ্ঠানে চিকনাগুল ইউনিয়নের ৪৮টি মসজিদের মক্তবের মধ্যে ৩২টি মসজিদ মক্তবের শিক্ষার্থীরা ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ডের মসজিদভিত্তিক তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় সর্বোচ্চ মেধা তালিকায় স্থান অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে টি-শার্ট ও হিজাব বিতরণ করা হয়।

    মসজিদভিত্তিক ধর্মীয় শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২১ জন শিক্ষককেও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

    অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কারী মাওলানা আব্দুর রউফ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    October 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    By amarsylhetOctober 15, 20260
    মৌলভীবাজার

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    By amarsylhetOctober 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.