Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » নড়াইলে আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৫, আহত ১২
    বাংলাদেশ

    নড়াইলে আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৫, আহত ১২

    amarsylhetBy amarsylhetFebruary 24, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
    সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    নিহতরা হলেন— বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, একই গ্রুপের ফেরদৌস শেখ ও তার ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর ফকির।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের চারজন নিহত হন।
    গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর ফকিরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আটজন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    By amarsylhetSeptember 20, 20260
    ট্যুরিজম

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    By amarsylhetSeptember 19, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    By amarsylhetSeptember 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.