Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    September 17, 2026

    বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: চেয়ারম্যান

    September 17, 2026

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, September 18
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা
    বিশ্ব

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    amarsylhetBy amarsylhetJuly 20, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​সালেহ আহমদ (স’লিপক), সিলেট থেকে (সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী): যুক্তরাজ্যপ্রবাসী রাজনগরবাসীর উদ্যোগে ‘রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকে’-র আয়োজনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে এক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

    ​সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে লন্ডনের বেকেনহ্যামের ‘কারি ক্লাব’-এ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম নাসের রহমান।

    ​রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক রুহুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব খসরুজ্জামান খসরু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তপন, একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওদুদ আলম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, কমিউনিটি নেতা আব্দুল হান্নান তরফদার, মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদু, ময়না মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাকিনুর রশিদ, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়ালিন করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মহসিন আলী মিন্টু, সহ-সভাপতি ময়নুল ইসলাম বুধু ও জগলু চৌধুরী।

    ​বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানে বক্তব্য দেন দেলওয়ার হোসেন, জাভেদ আহমেদ, আজিম উদ্দিন, শাহজাহান চৌধুরী, পিন্টু চৌধুরী, কমরু খান, সৈয়দ রুয়েজ হোসেন, মানিক মিয়া, মুজিবুর রহমান, তবজু খান, রেজাউল ইসলাম মিঠু, বাবুল আক্তার প্রমুখ। এ সময় আব্দুস শহীদ, গুলজার আহম্মেদ এবং কেন্টের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মেকদাদ খানসহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসীরা উপস্থিত ছিলেন।

    ​প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান যুক্তরাজ্যপ্রবাসী রাজনগরবাসীর আন্তরিকতা, ভালোবাসা ও অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণ যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার অঙ্গীকার। রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

    ​তিনি আরও জানান, রাজনগর ও সদর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামীণ রাস্তাঘাট পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়ন করা হবে। পাশাপাশি টেংরা ও কামারচাক এলাকায় আধুনিক ‘ফিল্ড সেন্টার’ (Field Centre) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হয়।

    ​প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও বিনিয়োগ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    ​সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফোরামের নেতারা তাঁদের বক্তব্যে দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করা, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে অতিথিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    September 17, 2026

    বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: চেয়ারম্যান

    September 17, 2026

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    September 17, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    By amarsylhetSeptember 17, 20260
    বাংলাদেশ

    বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: চেয়ারম্যান

    By amarsylhetSeptember 17, 20260
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    By amarsylhetSeptember 17, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.