Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই
    মৌলভীবাজার

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই

    amarsylhetBy amarsylhetAugust 29, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোক

    মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৬৮-৬৯ সালের ১১ দফা আন্দোলনের মৌলভীবাজার মহকুমা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, মৌলভীবাজার মহকুমা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, ১৯৯০-এর গণআন্দোলনের অন্যতম সংগঠক, মৌলভীবাজার জেলা বাকশালের সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনগরের কৃতী সন্তান আলাউর রহমান চৌধুরী আর নেই।

    তিনি ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

    মরহুম আলাউর রহমান চৌধুরীর প্রথম জানাজার নামাজ ২৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় কাজিরগাঁও টিকরবাড়ীর টিলায় এবং দ্বিতীয় জানাজা রাজনগর উপজেলার ভাঙ্গারহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

    মরহুমের ছেলে তাসনিম চৌধুরী নাঈম পরিবারের পক্ষ থেকে তাঁর বাবার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

    ফাউন্ডেশনের শোক

    আলাউর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ফাউন্ডেশনের ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, সহসভাপতি জয়নাল আবেদিন খান, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব, ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলাউর রহমান চৌধুরী ছিলেন একজন সৎ, নির্লোভ, ন্যায়পরায়ণ, পরোপকারী ও সদাহাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারবাসী আন্দোলন-সংগ্রামের একজন প্রবীণ সহযোদ্ধা ও নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারাল।

    তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, ছাত্র আন্দোলনে ভূমিকা, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ স্থানীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন, সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

    শোকবার্তায় মোহাম্মদ মকিস মনসুর বলেন, আলাউর রহমান চৌধুরী ছিলেন একজন সৎ, নির্লোভ ও পরোপকারী মানুষ। তাঁর মতো একজন প্রবীণ রাজনৈতিক সহযোদ্ধা ও সমাজহিতৈষীর মৃত্যুতে মৌলভীবাজারের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

    নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন

    আলাউর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ইসমাইল আলী চৌধুরীর সন্তান। গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে মৌলভীবাজার সরকারি বিদ্যালয় থেকে এসএসসি এবং মৌলভীবাজার কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি সম্পন্ন করেন। এরপর সেন্ট্রাল ল’ কলেজে আইন বিষয়ে পড়াশোনায় ভর্তি হন।

    ছাত্রজীবন থেকেই তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে পর্যায়ক্রমে মৌলভীবাজার মহকুমা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বে আসীন হন। ১৯৭০ সালে ডিগ্রি পাস করার পর তিনি ন্যাপে যোগ দেন।

    ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা অনুযায়ী, আলাউর রহমান চৌধুরী মৌলভীবাজার কলেজের ১৯৬৪ সালের ছাত্র সংসদের মিলনায়তন সম্পাদক ছিলেন। মৌলভীবাজারে প্রথম শহীদ মিনার নির্মাণের উদ্যোগের সঙ্গেও তিনি সরাসরি যুক্ত ছিলেন বলে জানা যায়। পরবর্তী সময়ে বিভিন্ন স্মৃতিচারণে তিনি সে সময়ের আন্দোলন-সংগ্রাম ও শহীদ মিনার নির্মাণের নানা ঘটনা তুলে ধরেছেন।

    ষাটের দশকের শেষভাগে স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলন তীব্র হলে তিনি ছাত্রসমাজের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনপূর্ব রাজনৈতিক উত্তাল সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বস্থানীয় কর্মী হিসেবে তিনি রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    ১৯৬৯-৭০ সালের উত্তাল সময়ে তিনি ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় ও তুখোড় নেতা হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সংগঠকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    ব্যক্তিজীবনে আলাউর রহমান চৌধুরী ছিলেন অত্যন্ত ভদ্র, সদালাপী, হাস্যোজ্জ্বল ও মানবিক গুণসম্পন্ন মানুষ। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।প্রেস বিজ্ঞপ্তি।

    প্রেস বিজ্ঞপ্তির পক্ষে
    আকিল মনসুর
    প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি
    মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ডওয়াইড
    ২৬ আগস্ট ২০২৬

    অন্যতম আলাউর চৌধুরী মুক্তিযুদ্ধের রহমান সংগঠক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    By amarsylhetSeptember 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.