Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    October 15, 2026

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    amarsylhetBy amarsylhetSeptember 22, 2026Updated:September 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একজনের পরিচয় পাওয়া গেছে দুইজন অজ্ঞাত

    বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
    নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া’ পরিবহনের একটি পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-৫২০০)। বাসটি লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অনটেস্ট সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং তিন যাত্রী গুরুতর আহত হন।
    দুর্ঘটনার পর স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
    শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল।
    শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে পাঠানোর পর তিনজন নিহত হয়েছেন। একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা চলছে। মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের একটি টিমকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
    (পরবর্তী তথ্য পাওয়ার সাথে সাথে সংবাদের আপডেট প্রদান করা হবে।)

    (তথ্য পাওয়ার সাথে সাথে নিউজের বিস্তারিত তথ্য আপডেট করা হবে।)

    এশিয়া ও মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু শ্রীমঙ্গলে সিএনজির
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    October 15, 2026

    নজরুল বর্ষের সাংস্কৃতিক আসরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত

    October 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

    By amarsylhetOctober 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.