শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। একই সাথে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ইউএইচএফপিও হিসেবে পদায়ন পেয়েছেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফায়সাল জামান (কোড: ১১৪২৯০)।
স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়।
প্রশাসনিক প্রক্রিয়া ও প্রজ্ঞাপনের শর্তাবলী:
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অনুযায়ী প্রজ্ঞাপন জারির পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
এটি একটি নিয়মিত প্রশাসনিক পদক্ষেপ এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিধি অনুযায়ী পরবর্তীতে ডাক্তার সিন্থিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং সংশ্লিষ্টদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
একই প্রজ্ঞাপনে পটুয়াখালীর দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও মীর শহীদুল হাসানকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন পদায়ন দেওয়া হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
