Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ​যশোরের শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    October 22, 2026

    মীমাংসিত বিষয় নিয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির হুমকি অযৌক্তিক:সিলেট এস এম এস’ নেতৃবৃন্দ

    October 21, 2026

    বড়লেখায় বসতঘরে চুরির রহস্য উদ্ঘাটন,স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬

    October 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 23
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    amarsylhetBy amarsylhetSeptember 20, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৯ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ০৭ নম্বর রাজঘাট ইউনিয়নের অন্তর্গত উদনাছড়া চা বাগানের ৯ নম্বর সেকশনের রাস্তায় এই অভিযান পরিচালিত হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশগ্রহণ করেন এসআই মিয়া নাছির, এএসআই হরিদাস, এএসআই আবু হানিফ, এএসআই সঞ্জয় এবং কনস্টেবল সঞ্জয় বাড়াইক।
    অভিযানকালে হাতেনাতে গ্রেফতার হওয়া আসামীরা হলেন—উদনাছড়া চা বাগানের ৮ নম্বর বস্তির মদন তাঁতীর ছেলে মিলন তাঁতী (২৮) এবং গনেশ রাজগড়ের ছেলে কাজল রাজগড় (২১)।
    আটককৃতদের হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের ৪৭৩ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,৯৯,৫০০ (এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত) টাকা।
    জব্দকৃত পণ্যের বিবরণ:
    DOT & KEY Vitamin C+E Super Bright Gel Face Wash: ১৪০ পিস,
    DOT & KEY Vitamin C+E Super Bright Sunscreen: ৫২ পিস,MARS BB Cream: ১০০ পিস, MARS Kohl of Fame Kajal: ৫০ পিস,Garnier Bright Complete Vitamin C+ Face Wash: ১০০ পিস,1% Salicylic Acid Oil-Free Daily Face Moisturizer: ৩০ পিস,
    পুলিশ জানায়, আসামীরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব মালামাল বাংলাদেশে এনেছিল। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী জব্দ করে আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    গ্রেফতারকৃতদের সরাসরি কোনো বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত দুজন মূলত নির্দিষ্ট মজুরির বিনিময়ে মালামাল বহনের কাজ করতেন। এই চোরাচালান সিন্ডিকেটের মূল হোতারা এখনো অধরাই রয়ে গেছে। চা বাগানের উক্ত নির্জন পয়েন্টটিকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে দীর্ঘ দিন ধরে একটি চক্র ভারতীয় মালামাল আনা-নেওয়া করছিল। পুলিশের উপস্থিতি টের পেলেই মূল কারবারিরা পালিয়ে যায়।
    চোরাচালানের মূল হোতাদের শনাক্ত ও আইনের আওতায় আনার বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু জানান, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও পূর্বের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে।”

    অধরা আটক ২ কারবারিরা নেপথ্যের প্রসাধনীসহ ভারতীয় মূল শ্রীমঙ্গলে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ​যশোরের শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    October 22, 2026

    মীমাংসিত বিষয় নিয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির হুমকি অযৌক্তিক:সিলেট এস এম এস’ নেতৃবৃন্দ

    October 21, 2026

    বড়লেখায় বসতঘরে চুরির রহস্য উদ্ঘাটন,স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬

    October 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ​যশোরের শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    By amarsylhetOctober 22, 20260
    সর্বশেষ

    মীমাংসিত বিষয় নিয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির হুমকি অযৌক্তিক:সিলেট এস এম এস’ নেতৃবৃন্দ

    By amarsylhetOctober 21, 20260
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় বসতঘরে চুরির রহস্য উদ্ঘাটন,স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬

    By amarsylhetOctober 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.