Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    একাদশ কংগ্রেস সফলের লক্ষ্যে মৌলভীবাজারে ওয়ার্কার্স পার্টির সভা

    October 10, 2026

    নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

    October 10, 2026

    শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ হোসনা বেগম নামের এক নারী গ্রেফতার

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 10
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: আহ্বায়ক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: আহ্বায়ক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ

    amarsylhetBy amarsylhetAugust 20, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে নিয়মবহির্ভূত ও অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম (তাজু)।
    বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে শহরের স্টেশন রোডস্থ ‘গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট’ কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের শুরুতে মোহাম্মদ তাজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পরবর্তীতে তার পক্ষে সেলিম মাহমুদ মূল লিখিত বক্তব্যটি পাঠ করেন।
    লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০০৫ সাল থেকে দলের কঠিন সময়ে সক্রিয় থেকে তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। এর ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মৌলভীবাজার জেলা বিএনপির সিদ্ধান্তে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। তবে সম্প্রতি কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ (শোকজ) না দিয়ে এবং দলীয় গঠনতন্ত্র সম্পূর্ণ লঙ্ঘন করে তাঁকে পদ থেকে অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে, যা অত্যন্ত রাজনৈতিক প্রতিহিংসামূলক।
    সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে দলীয় স্বার্থ ক্ষুণ্ন করে একতরফা ও অসচ্ছ প্রক্রিয়ায় একটি ‘পকেট আহ্বায়ক কমিটি’র তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া গত ২৪ জুলাই ও ১০ আগস্টে অনুষ্ঠিত উপজেলা মিটিং সংক্রান্ত বিষয়ে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
    সংবাদ সম্মেলনে তিনি ৫ দফা দাবি উত্থাপন করেন:
    ১. আহ্বায়ক পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
    ২. নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘোষিত কমিটি স্থগিত রাখা।
    ৩. শ্রীমঙ্গল উপজেলা ও ইউনিয়ন বিএনপি গঠন প্রক্রিয়াকে একক ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত রাখা।
    ৪. নিয়মবহির্ভূত সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
    ৫. দলের ভেতরে বিভেদ সৃষ্টিকারীদের চিহ্নিত করা।
    তিনি জোর দিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি আশা করেন, দলের জ্যেষ্ঠ নেতৃত্ব শ্রীমঙ্গল উপজেলা বিএনপির চলমান বিশৃঙ্খলা নিরসনে দ্রুত নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন।
    উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়কের দাবির বিষয়ে জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়ার পর সেই তথ্য যুক্ত করে বিস্তারিত সংবাদ পরিবেশন করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    একাদশ কংগ্রেস সফলের লক্ষ্যে মৌলভীবাজারে ওয়ার্কার্স পার্টির সভা

    October 10, 2026

    নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

    October 10, 2026

    শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ হোসনা বেগম নামের এক নারী গ্রেফতার

    October 10, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    একাদশ কংগ্রেস সফলের লক্ষ্যে মৌলভীবাজারে ওয়ার্কার্স পার্টির সভা

    By amarsylhetOctober 10, 20260
    বাংলাদেশ

    নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

    By amarsylhetOctober 10, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ হোসনা বেগম নামের এক নারী গ্রেফতার

    By amarsylhetOctober 10, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.