Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪

    October 25, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতরসহ আহত ৫

    October 25, 2026

    সিলেটের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সাধারণ সম্পাদক

    October 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ‎শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
    মৌলভীবাজার

    ‎শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    amarsylhetBy amarsylhetAugust 17, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‎

    ‎কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ‎মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গল শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ‎
    ‎’দলের একটি মহলের অন্যায্য ও কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে এই অব্যাহতি দেওয়া হয়েছ’, এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।
    ‎
    ‎১৭ আগস্ট সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
    ‎
    ‎বিক্ষোভ সমাবেশ থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপি বরাবর স্মারকলিপি পেশ। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। রোডমার্চ করে রাজধানী ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।
    ‎
    ‎সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদসহ অন্যান্যরা।
    ‎
    ‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি কুচক্রী মহল পকেট কমিটি গঠনের অসৎ উদ্দেশ্যে একতরফা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহাল করার জন্য তারা জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
    ‎
    ‎ উল্লেখ্য, গত ১৬ আগস্ট রোববার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাজ উদ্দিন তাজুকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতির কথা জানানো হয়।
    ‎
    ‎চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪

    October 25, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতরসহ আহত ৫

    October 25, 2026

    সিলেটের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সাধারণ সম্পাদক

    October 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪

    By amarsylhetOctober 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতরসহ আহত ৫

    By amarsylhetOctober 25, 20260
    Uncategorized

    সিলেটের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সাধারণ সম্পাদক

    By amarsylhetOctober 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.