Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ​শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে অস্ত্র, ইয়াবা ও মদসহ ৩ মাদক কারবারি আটক

    October 14, 2026

    ​জিএসসি ইউকের কেন্দ্রীয় সম্মেলনে মকিস সভাপতি, আশরাফ সম্পাদক ও হেলেন কোষাধ্যক্ষ নির্বাচিত

    October 13, 2026

    সময়ের বিশ্বাসঘাতকতায় হতাশ হয়ো না: খাঁচা সোনার হলেও কুকুর কখনো সিংহ নয়

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু: বাবার অশ্রুসজল চোখে দোয়ার আকুতি
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু: বাবার অশ্রুসজল চোখে দোয়ার আকুতি

    amarsylhetBy amarsylhetJuly 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফিসারির ঘরে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অকালপ্রয়াত এ তরুণের জন্য দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়ার আকুতি জানিয়েছেন তাঁর শোকার্ত পিতা।
    বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর এলাকায় জিল্লুর রহমানের একটি ফিসারির ঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান বরুনা হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিন বোন ও দুই ভাইসহ মোট পাঁচ ভাই-বোনের মধ্যে ইমরান ছিলেন সবার ছোট।
    স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান প্রতিদিনের মতো শ্রমিক হিসেবে কাজ করতে প্রতিবেশী ওয়াসিম মিয়ার ফিসারিতে যান। ভোরে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি নিরাপদ আশ্রয়ের জন্য পাশে থাকা জিল্লুর রহমানের ফিসারির একটি টিনের ঘরে প্রবেশ করেন। সেখানে অসাবধানতাবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। ইমরানের সঙ্গে থাকা তাঁর চাচাতো ভাই চিৎকার শুনে ছুটে এসে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করেন। পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
    পরিবারের সবচেয়ে ছোট সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা শাহজাহান মিয়া। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “পাঁচ সন্তানের মধ্যে ইমরান ছিল সবার ছোট ও আদরের। তার এমন অকাল মৃত্যু আমি মেনে নিতে পারছি না। আমার আদরের ছেলের জন্য সবাই একটু খাস দিলে দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।”
    ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এ. মতলিব বলেন, “বৃষ্টির সময় ফিসারির ঘরে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণটির মৃত্যু হয়েছে। সবচেয়ে ছোট সন্তানকে হারিয়ে পরিবারটি আজ দিশেহারা, ঘটনাটি সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক।”
    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের বিদ্যুতের লাইনটি কীভাবে নিচে ছিল বা অসাবধানতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
    এদিকে, দুর্ঘটনার স্থান হিসেবে চিহ্নিত ফিসারির মালিক জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
    পরিবারের আদরের ও কনিষ্ঠ সন্তান ইমরানের এমন আকস্মিক মৃত্যুতে বরুনা হাজীপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ​শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে অস্ত্র, ইয়াবা ও মদসহ ৩ মাদক কারবারি আটক

    October 14, 2026

    ​জিএসসি ইউকের কেন্দ্রীয় সম্মেলনে মকিস সভাপতি, আশরাফ সম্পাদক ও হেলেন কোষাধ্যক্ষ নির্বাচিত

    October 13, 2026

    সময়ের বিশ্বাসঘাতকতায় হতাশ হয়ো না: খাঁচা সোনার হলেও কুকুর কখনো সিংহ নয়

    October 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ​শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে অস্ত্র, ইয়াবা ও মদসহ ৩ মাদক কারবারি আটক

    By amarsylhetOctober 14, 20260
    বাংলাদেশ

    ​জিএসসি ইউকের কেন্দ্রীয় সম্মেলনে মকিস সভাপতি, আশরাফ সম্পাদক ও হেলেন কোষাধ্যক্ষ নির্বাচিত

    By amarsylhetOctober 13, 20260
    বাংলাদেশ

    সময়ের বিশ্বাসঘাতকতায় হতাশ হয়ো না: খাঁচা সোনার হলেও কুকুর কখনো সিংহ নয়

    By amarsylhetOctober 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.