কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন গার্লস গাইডের দীক্ষা দান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গার্লস গাইডদের অংশগ্রহণে গার্ড অব অনারের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উদ্বোধনী সংগীত পরিবেশনের পর শুরু হয় মূল অনুষ্ঠান—দীক্ষা দান পর্ব। এতে উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন গার্লস গাইড অংশ নিয়ে দীক্ষা গ্রহণ করে।
বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা কমিশনার রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিশনার নূরজাহান সুয়ারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামসুন্নাহার পারভিন, জেলা স্কাউটস সম্পাদক মাধুরী মজুমদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, স্কাউটস জেলা কোষাধ্যক্ষ হেমপ্রভা সিনহা, উপজেলা স্কাউটস সম্পাদক প্রতিমা গোস্বামী, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ নাজনীন বেগম কামালী, সাবেক স্কাউটস কমিশনার প্রভাসিনী সিনহা এবং উপজেলা স্কাউটসের সাবেক সহসভাপতি মীরা ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের গাইডারদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের রুবানা আহমেদ, বিষামনি উচ্চ বিদ্যালয়ের মৌসুমী দেব, মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মৌসুমী শর্মা, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সুষ্মিতা দে, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের স্বপ্না মজুমদার, রেসিডেনশিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণা দেব, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের শুভ্রা দে, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিমা গোস্বামী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সুপ্রিয়া দেবনাথ, দি বাডস রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নাজনীন বেগম কামালী, পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের নাফিসা তাবাসসুম, ধোবারহাট উচ্চ বিদ্যালয়ের অমরিল দত্ত, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের রীতা দত্ত, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মুন্নী শীল এবং ভুনবীর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বাবলী দত্ত।
