Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    September 20, 2026

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    September 20, 2026

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 21
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে ৩দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নানা ঐতিহ্য নিয়ে ‘হারমনি ফেস্টিভ্যাল’ শুরু ১৯ জুন
    ট্যুরিজম

    শ্রীমঙ্গলে ৩দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নানা ঐতিহ্য নিয়ে ‘হারমনি ফেস্টিভ্যাল’ শুরু ১৯ জুন

    amarsylhetBy amarsylhetJune 18, 2026Updated:June 18, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল: টেকসই সাংস্কৃতিক পর্যটনের বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’। আগামী ১৯ থেকে ২১ জুন পর্যন্ত ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে।

    উৎসবের উদ্বোধন হবে ১৯ জুন শুক্রবার বিকেল ৩টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি।

    আয়োজক সূত্র জানায়, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় বসবাসরত ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাদ্য, পোশাক, হস্তশিল্প, জীবনাচার ও শিল্পকর্ম এ উৎসবে প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে খাসিয়া, গারো, মণিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, ওরাঁও, মুন্ডা, তেলেগু, রবিদাস, কালিন্দি, পাইনকা, বাড়াইকসহ বিভিন্ন সম্প্রদায়।

    উৎসবে থাকবে নৃ-গোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী নৃত্য, গান, ধর্মীয় আচার-অনুষ্ঠান, তীর-ধনুক প্রতিযোগিতা, লাইভ তাঁত প্রদর্শনী, মাটির তৈজসপত্র নির্মাণ, বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী প্রস্তুতকরণ এবং খাসিয়া সম্প্রদায়ের পান সংস্কৃতির বিশেষ উপস্থাপনা। পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যও পরিবেশিত হবে।

    এছাড়া ২৭টি নৃ-গোষ্ঠীর স্টলের পাশাপাশি বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) ১০টি স্টল থাকবে, যেখানে উদ্যোক্তারা তাদের ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন।

    আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিলুপ্তপ্রায় সংস্কৃতি সংরক্ষণ ও পুনরুজ্জীবনের পাশাপাশি শ্রীমঙ্গল অঞ্চলে কমিউনিটি-ভিত্তিক পর্যটনের বিকাশ ঘটবে। এতে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য আরও বেশি পরিচিত হবে।

    বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, প্রতিবছর নির্দিষ্ট সময়ে এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে দেশি-বিদেশি পর্যটক এবং ট্যুর অপারেটররা আগাম প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    September 20, 2026

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    September 20, 2026

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    September 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    By amarsylhetSeptember 20, 20260
    বাংলাদেশ

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    By amarsylhetSeptember 20, 20260
    আইন-শৃঙ্খলা

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    By amarsylhetSeptember 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.