Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২৪৬ পিচ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

    March 16, 2026

    শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল

    March 15, 2026

    সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

    March 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»অবৈধ বালু নিয়ে সংবাদ করায় শ্রীমঙ্গলে হত্যার হুমকি, থানায় মামলা
    মৌলভীবাজার

    অবৈধ বালু নিয়ে সংবাদ করায় শ্রীমঙ্গলে হত্যার হুমকি, থানায় মামলা

    amarsylhetBy amarsylhetJanuary 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: অবৈধ বালু উত্তোলন ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
    মামলার অভিযোগে বাদী জয়নাল আবেদীন বাদশা (২৮) জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি। তিনি দুর্গানগর গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র।
    মামলায় অভিযুক্ত করা হয়েছে গোলগাঁও গ্রামের ফারুক মিয়া (৪০)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে।
    বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে দুর্গানগর শান্তিবাজার এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে জোরপূর্বক চাবি কেড়ে নেয়।
    এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে তাকে হত্যা করা হবে। এরপর তারা মারধরের চেষ্টা করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
    ভুক্তভোগী সাংবাদিক জানান, সম্প্রতি তিনি এলাকায় অবৈধ বালু উত্তোলন ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ভয়ভীতি দেখাতে ও পেশাগত দায়িত্ব থেকে বিরত রাখতে হামলার চেষ্টা চালায়।
    তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা আমাকে প্রাণে হত্যা করতে পারে বলে আশঙ্কা করছি।”
    এ ঘটনায় সাক্ষী হিসেবে দুর্গানগর গ্রামের মো. তৈফিক মিয়া ও মো. নুর উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।
    এ ব্যাপারে হামলা ও হুমকি প্রদানকারী অবৈধভাবে বালু ব্যবসায়ী ফারুকের সাথে মোবাইল ফোনে ( 017217*1920) কয়েকবার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না আমার সিলেটকে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২৪৬ পিচ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

    March 16, 2026

    শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল

    March 15, 2026

    সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

    March 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026245 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২৪৬ পিচ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

    By amarsylhetMarch 16, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল

    By amarsylhetMarch 15, 20260
    মৌলভীবাজার

    সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

    By amarsylhetMarch 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.