Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 24
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    amarsylhetBy amarsylhetJanuary 23, 2026Updated:January 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আনান প্যাক (বিডি) লিমিটেডের একটি আবাসিক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনের কোনো এক সময় ওই ব্যক্তি মারা যান বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এটি হত্যা, আত্মহত্যা নাকি অস্বাভাবিক মৃত্যু—কোনোটিই নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সংবাদ শ্রীমঙ্গল থানায় পৌঁছালে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য থানার এক কর্মকর্তা ঘটনাস্থলে যান। এ সময় এসআই সাইদুর রহমান, এএসআই আবু তালেবসহ পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিল।
    শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে মরদেহটি উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
    ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য আওলাদ হোসেন বলেন, “আমাকে সংবাদ দেওয়া হয়নি। কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য আমি জানি না।”
    মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আনান প্যাক (বিডি) লিমিটেডের গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিকিউরিটি গার্ড জানান, তার নাম সুমন, বয়স আনুমানিক ৪৮ বছর। তিনি বহিরাগত এবং সম্ভবত টাঙ্গাইল জেলার বাসিন্দা। তবে কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত তথ্য দিতে কেউ উপস্থিত না থাকায় প্রাথমিক পর্যায়ে বিস্তারিত জানা যায়নি।

    অপরদিকে এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব এর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি এখনো আমি শুনি নাই।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে।”
    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    August 23, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    জীবনযাপন

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetAugust 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    By amarsylhetAugust 23, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    By amarsylhetAugust 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.