Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
কূটনৈতিক বাস্তবতা, ডলারনির্ভর বিশ্বব্যবস্থা, সম্ভাবনা ও বাংলাদেশের করণীয় ভারত গুরুত্বপূর্ণ অংশীদার; তবে BRICS-এ বাংলাদেশের অবস্থান নির্ধারণে বহুপাক্ষিক কূটনীতিই হওয়া উচিত মূল কৌশল। বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময় যে আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো মূলত পশ্চিমা শক্তিকেন্দ্রিক ছিল, এখন সেখানে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উদীয়মান অর্থনীতিগুলো নিজেদের জন্য অধিকতর ভূমিকা ও প্রতিনিধিত্ব দাবি করছে। এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে BRICS। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে যাত্রা শুরু করা BRIC পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার যোগদানের মাধ্যমে BRICS-এ পরিণত হয়। এরপর সম্প্রসারণের ধারায় মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া যুক্ত হওয়ায় ২০২৬ সালে পূর্ণ…
হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়, এলাকায় শোকের ছায়া আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: একজন মানুষের চলে যাওয়া কখনো কখনো শুধু একটি পরিবারে শূন্যতা তৈরি করে না, শূন্য করে দেয় একটি সমাজেরও গুরুত্বপূর্ণ একটি জায়গা। সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলামের মৃত্যুতে তেমনই এক শূন্যতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং মানুষের বিরোধ মীমাংসায় ন্যায়সংগত ভূমিকার কারণে তিনি স্থানীয় মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই সালিশ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুর খবরে ভূইগাঁও গ্রামসহ ছাতক ও আশপাশের বিভিন্ন এলাকায় শোকের…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: নিজের বসতভিটা থাকা সত্ত্বেও প্রায় ছয় বছর ধরে বাড়িছাড়া জীবন কাটাচ্ছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ৭২ বছর বয়সী মো. মস্তাব আলী। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ঘর ভাঙচুর করে তাঁকে ও তাঁর পরিবারকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন তিনি। দীর্ঘদিন পর গত ৭ সেপ্টেম্বর নিজ ভিটায় ঘর তুলতে গিয়ে তিনি ফের বাধার মুখে পড়েন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।মস্তাব আলীর অভিযোগ ও মামলা প্রসঙ্গমস্তাব আলীর অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২৩ নভেম্বর তাঁর বসতঘর ও দরজা ভাঙচুর করে তাঁকে স্ত্রী-সন্তানসহ তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি…
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে ১৭ বছর বয়সী কিশোরী জুবা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক ও জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) এবং একই গ্রামের মৃত ইশাদ উল্লাহর মো. গোলাম হোসেন (৩৫)।মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী…
নয়া দিল্লি থেকে আন্তর্জাতিক ডেস্ক: উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ভারত মণ্ডপমে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ২০২৬ সালের ব্রিকস সভাপতিত্বের মূল প্রতিপাদ্য—‘Building for Resilience, Innovation, Cooperation and Sustainability’, অর্থাৎ স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। ১১ সদস্যের ব্রিকস, বাড়ছে বৈশ্বিক প্রভাব ব্রিকস বর্তমানে ১১টি দেশের সমন্বয়ে গঠিত—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ভারত সরকারের প্রকাশিত তথ্য…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৮ নম্বর রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), গারো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭) এবং স্টাফ লাইনের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. নুর হোসেন (২৯)। পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া চা বাগানের বাসিন্দা জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম শেখ শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শালনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বিকেল ৩টার দিকে ইসলাম শেখ ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু…
আফজাল হোসেন রুমেল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘আমার ছেলে এনামুল যদি দোষী হয়ে থাকে, আমরা তার বিচার চেয়েছিলাম। কিন্তু সাড়ে ১৩ বছরেও তার অপরাধের কোনো প্রমাণ পাওয়া গেল না। শুধু সন্দেহের কারণে আমার ছেলে ও আমাদের পরিবারটাকে শেষ করে দেওয়া হয়েছে। এখন তাকে মুক্তি দেওয়া হোক। সাগর-রুনি হত্যার অপবাদ থেকে তাকে মুক্তি দেওয়া হোক। আমাদের পরিবারকে একটু শান্তি দেওয়া হোক।’ কান্নাজড়িত কণ্ঠে এভাবেই ছেলের মুক্তির দাবি জানিয়েছেন সাগর-রুনি হত্যা মামলায় সাড়ে ১৩ বছর ধরে কারাগারে থাকা প্রহরী এনামুল আহমেদ ওরফে হুমায়ুন কবীরের মা ফাতেমা বেগম। সাগর-রুনি হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল এনামুল আহমেদকে। দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে বর্তমানে তিনি…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে গ্যাস, তেল, সার ও বিদ্যুতের সংকট চলছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আবারও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলকে স্মরণ করছেন। সাধারণ মানুষের হৃদয়ে এরশাদের প্রতি এখনো ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসাকে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে হলে জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, “নেতাকর্মীদের মধ্যে বিভেদ রেখে কোনো রাজনৈতিক দল ঘুরে দাঁড়াতে পারে না। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে আগামী দিনে সুনামগঞ্জের…
‘জাতীয় দলে খেলা আমার মূল লক্ষ্য’—মো. ইমন খান নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান ও উদীয়মান তরুণ ফুটবলার মো. ইমন খান আসন্ন বাংলাদেশ ফুটবল লিগের (২০২৬–২৭) মৌসুমে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টস ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন। ২৪ নম্বর জার্সিতে নতুন ক্লাবের হয়ে মাঠে নামবেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত এই তরুণ ফুটবলারের এমন অর্জনে শ্রীমঙ্গলে আনন্দের আবহ তৈরি হয়েছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ঢাকার গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন দেশের ফুটবলে দীর্ঘদিনের পরিচিত একটি নাম। ‘অরেঞ্জ ব্রিগেড’ নামে পরিচিত ক্লাবটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপসহ দেশের শীর্ষস্থানীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। নতুন ক্লাবের জার্সিতে…