Author: amarsylhet

​জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। ​অভিযানকালে ঘরের একটি লেডিস পার্স ও প্লাস্টিকের কৌটা থেকে মোট ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। তবে টের পেয়ে হাসিনার স্বামী মোঃ এনামুল হক জিলিম (৩৮) কৌশলে পালিয়ে যান। ​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন। পলাতক জিলিমকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ জুলাই ২০২৬: বিশ্ব সাপ দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি লোকালয় থেকে দুটি অজগর সাপ সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার উত্তর ভাড়াউড়া এবং সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকায় সাপ দুটির কারণে তৈরি হওয়া তীব্র আতঙ্ক থেকে স্থানীয় জনগণকে মুক্ত করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন উদ্ধার হওয়া দুটি অজগরই পৃথক দুটি স্থানে গাছের মগডালে ও বাঁশের একদম ওপরে আশ্রয় নিয়েছিল, যেখানে উদ্ধারকারীরা উঁচুতে উঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে সেগুলোকে নামিয়ে আনেন।​তবে এই জোড়া অভিযানের পেছনে লুকিয়ে রয়েছে এক পরম মানবিক দায়িত্ববোধ ও শোককে শক্তিতে রূপান্তরের গল্প। মাত্র দুদিন আগে, ১৪ জুলাই সকালে বন্যপ্রাণী সেবা…

Read More

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর মানিকজান বেওয়া (৯৮) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার শিববাড়ি বাজার-সংলগ্ন আত্রাই নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মানিকজান উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মানিকজান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন তাঁর কোনো সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজের প্রায় দুদিন পর আজ সকালে শিববাড়ি বাজার এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে…

Read More

​জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে অবৈধভাবে পরিচালিত গরুর হাটে আংশিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ​বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। ​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে সরকারি ভূমিতে অবৈধভাবে নির্মিত গরু রাখার সবকটি শেড উচ্ছেদ করা হয়। তবে ব্যক্তিমালিকানাধীন জায়গায় অবস্থিত কিছু শেডের মালিক পক্ষ সরকারি অনুমতি রয়েছে বলে দাবি করেন। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাব সেগুলো অক্ষত রাখেন এবং মালিকপক্ষকে আগামী কার্যদিবসের মধ্যে তাদের মালিকানাধীন কাগজপত্র উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার…

Read More

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ৫ লক্ষ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট ও টায়ারসহ মো: ইসলাম উদ্দিন (২৬) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ জুলাই সড়কের বাজারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন কানাইঘাটের উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে মোট ৬৮,৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের (প্যাট্রন, ওরিস, মন্ড) ভারতীয় সিগারেট ও ২০টি এমআরএফ থ্রি-হুইলার টায়ার উদ্ধার করা হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা কঠোর। কানাইঘাটকে চোরাচালানমুক্ত করতে থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি; সিলেটের জৈন্তাপুর উপজেরার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর বিউপি কমান্ডার সেকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চান মিয়া। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ নির্বিঘ্নে উদযাপন এবং জনসাধারণের যাতায়াত ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে বিশেষ নির্দেশনা জারি করেছে শ্রীমঙ্গল পৌরসভা। উৎসবের দিন শ্রীমঙ্গল শহরের অন্যতম প্রধান সড়ক ‘হবিগঞ্জ রোড’-এর উভয় পার্শ্বে কোনো ধরনের দোকানপাট বা অস্থায়ী স্থাপনা না বসানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।পৌর প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে সড়কে যাতে কোনো ধরনের যানজট বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সেজন্যই এই আগাম সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক জিয়াউর…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা ১৫ জুলাই, ২০২৬ সারাদেশে তীব্র বৈরী আবহাওয়া ও মারাত্মক জলাবদ্ধতার মধ্যে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ আ ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ ১৫ জুলাই (বুধবার) শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক অবরোধ ও সংসদ ভবনের সামনে বিক্ষোভ গতকাল ১৪ জুলাই সকাল থেকেই রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড়, উত্তরা বিএনএস সেন্টারের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন হাজারো পরীক্ষার্থী। দুপুরের পর তীব্র…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল মেম্বার, বিশিষ্ট সমাজসেবক এবং আল শার্কী গ্রুপ-এর উপদেষ্টা হাজী সেলিম আহমেদের পরম শ্রদ্ধেয় পিতা হাজী সৈয়দ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকাল ৪:০০ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। জানাজার সময় ও স্থান পরবর্তীতে সকলের সুবিধার্থে জানিয়ে দেওয়া হবে।সংসদ সদস্যের শোকবার্তা:হাজী সৈয়দ আহমেদের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে আগামী ১৮ জুলাই, শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শিক্ষাগুরু চক্ষু শিবির ও রক্তের গ্রুপ নির্ণয়” কর্মসূচি। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই শিবিরে যে কেউ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।এই শিবিরের আওতায় রোগীদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা: রেজিষ্ট্রেশনের নিয়মাবলী উক্ত চিকিৎসা সেবা গ্রহণের জন্য রোগীদের পূর্ব-রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিষ্ট্রেশন সম্পূর্ণ ফ্রি! ভলেন্টিয়ারদের জন্য বিশেষ নির্দেশনা:এই মহতী উদ্যোগকে সফল করতে সকল ভলেন্টিয়ারদের সর্বোচ্চ সংখ্যক রোগীর কাছে পৌঁছানোর এবং তাদের তথ্য সংগ্রহ করে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটু সচেতনতা ও সহযোগিতা ফিরিয়ে দিতে পারে…

Read More