শ্রীমঙ্গল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ নির্বিঘ্নে উদযাপন এবং জনসাধারণের যাতায়াত ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে বিশেষ নির্দেশনা জারি করেছে শ্রীমঙ্গল পৌরসভা। উৎসবের দিন শ্রীমঙ্গল শহরের অন্যতম প্রধান সড়ক ‘হবিগঞ্জ রোড’-এর উভয় পার্শ্বে কোনো ধরনের দোকানপাট বা অস্থায়ী স্থাপনা না বসানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে সড়কে যাতে কোনো ধরনের যানজট বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সেজন্যই এই আগাম সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক জিয়াউর রহমান এক বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, হকার ও সর্বসাধারণের প্রতি এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। উৎসবের সার্বিক শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় পৌর প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
