নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে আগামী ১৮ জুলাই, শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শিক্ষাগুরু চক্ষু শিবির ও রক্তের গ্রুপ নির্ণয়” কর্মসূচি। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই শিবিরে যে কেউ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
এই শিবিরের আওতায় রোগীদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা:
- বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ
- বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ
- বিনামূল্যে চোখের ছানি অপারেশন
- বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রেজিষ্ট্রেশনের নিয়মাবলী
উক্ত চিকিৎসা সেবা গ্রহণের জন্য রোগীদের পূর্ব-রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিষ্ট্রেশন সম্পূর্ণ ফ্রি!
- সরাসরি রেজিষ্ট্রেশন: এক কপি জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি এবং একটি সচল মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করুন— আইটি জোন এন্ড ষ্টেশনারী-তে।
- অনলাইন রেজিষ্ট্রেশন: সরাসরি না এসে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তথ্য পাঠিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যাবে।
- হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭২৯৩৮৭৬৬৮, ০১৭৪৯৬৩৯২৯৪
ভলেন্টিয়ারদের জন্য বিশেষ নির্দেশনা:
এই মহতী উদ্যোগকে সফল করতে সকল ভলেন্টিয়ারদের সর্বোচ্চ সংখ্যক রোগীর কাছে পৌঁছানোর এবং তাদের তথ্য সংগ্রহ করে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটু সচেতনতা ও সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একজন মানুষের চোখের আলো।
