Author: amarsylhet

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা নিজেদের অত্যন্ত বিবেকবান, নীতিবান ও নিরপেক্ষ বলে পরিচয় দিতে ভালোবাসেন। কিন্তু একটু গভীরে তাকালেই দেখা যায়—তাদের বিবেকেরও যেন দল, পক্ষ ও পছন্দ-অপছন্দ আছে। নিজের লোকের অন্যায় তাদের চোখে যুক্তিসঙ্গত; প্রতিপক্ষের সামান্য ভুলও তাদের কাছে মহাঅপরাধ। এটি প্রকৃত বিবেক নয়। এটি সুবিধাবাদী বিবেকের অভিনয়। প্রকৃত বিবেকের সবচেয়ে বড় পরিচয় হলো—সে নিজের পক্ষের অন্যায় দেখেও অন্ধ থাকে না এবং প্রতিপক্ষের ন্যায়কে ঘৃণা করতে শেখে না। সত্য যদি নিজের বিপক্ষে যায়, তবুও সত্যকে সত্য বলার যে নৈতিক সাহস—সেখানেই বিবেকের প্রকৃত পরীক্ষা। কিন্তু আমাদের সমাজে এর বিপরীত একটি প্রবণতা ক্রমেই শক্তিশালী হচ্ছে। কেউ কেউ নিজেদের রাজনৈতিক দল,…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে এবং চিকিৎসার জন্য নেওয়ার পথে একই দিন তাঁর মৃত্যু হয়। নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গল উপজেলার কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে শিউলি তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে যান। চিকিৎসকের কাছ থেকে সেবা শেষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কেজুরিছড়া চা-বাগানের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে…

Read More

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে আপন ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ও পুলিশে বিচার চাওয়ায় কলিম উল্লাহ (৫৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের আপন বড় ভাই ছয়ফুল্লাহ এবং অভিযুক্ত ভাতিজার পরিবারের সদস্যরা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মূল ঘটনা ও সালিস ব্যর্থতা: গত ১২ আগস্ট কলিম উল্লাহর ১৮ বছর বয়সী মেয়েকে তার আপন চাচাতো ভাই জুবের আহমদ (১৮/২১) ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে একাধিকবার সালিসের উদ্যোগ নেওয়া হলেও বিচার পাওয়া যায়নি; উল্টো অভিযুক্ত পরিবার জুবেরকে গোপনে অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে। কোনো উপায় না দেখে ১৫ আগস্ট (শনিবার) দুপুরে কলিম উল্লাহ ও…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যায় কালাপুর বাজারে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ সোনা মিয়া। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের জন্য একটি সুপরিচিত ও সুবিধাজনক ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি তারা জানতে পেরেছেন যে, এই কেন্দ্রটি পরিবর্তন করে উত্তর কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটারদের জন্য পৃথক কেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে।বক্তারা…

Read More

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুমিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পতনঊষার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে ইউপি সদস্য আব্দুল মুমিনসহ দুইজনকে আটক করা হয়। আটকদের মধ্যে আরেকজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের…

Read More

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে এক যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলার একটি নিমগাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের মরদেহ দেখতে পান বাগান পাহারাদার স্বপন রাজভর। পরে তিনি বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মঙ্গল বাউরী ও বিনতা বাউরীর মরদেহ উদ্ধার করে। তাদের দুজনের বাড়িই রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গল…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে তাজা মুরগির আড়ালে মরা মুরগি বিক্রির অভিযোগে পোলট্রি প্রতিষ্ঠান ‘ফ্যামিলি বাজার’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। জরিমানার পর প্রতিষ্ঠানের মালিক সংবাদ সম্মেলন করে আত্মপক্ষ সমর্থন করলেও তাঁর নিজের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের স্টাফদের মাধ্যমে মৃত মুরগি বিক্রির বিষয়টি উঠে এসেছে। ফলে আইনগত প্রশ্নের পাশাপাশি বিষয়টি ইসলামি শরিয়াহর দৃষ্টিতেও নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে অবস্থিত ‘ফ্যামিলি বাজার’ (পরিচালনায়: বিসমিল্লাহ পোল্ট্রি হাউজ)-এর প্রোপাইটর মোঃ মাসুমুর রশিদের প্রতিষ্ঠানে তাজা মুরগির আড়ালে মরা মুরগি বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ…

Read More

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহতের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রাখা হতে পারে। নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। পুলিশ, স্বজন…

Read More

নাম, ঐতিহ্য, অনুদান ও শরয়ী বিবেচনা মসজিদ শুধু ইট-পাথরের একটি স্থাপনা নয়; এটি তাওহিদের কেন্দ্র, সালাতের স্থান, কুরআন ও সুন্নাহর শিক্ষা বিস্তারের প্রতিষ্ঠান এবং মুসলিম সমাজের ঐক্য ও ভ্রাতৃত্বের অন্যতম আশ্রয়স্থল। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল জামে মসজিদ প্রায় এক শতাব্দী ধরে স্থানীয় মুসলমানদের ধর্মীয়, সামাজিক ও ঐতিহাসিক জীবনের সঙ্গে সম্পৃক্ত। ফলে এর নাম পরিবর্তনের প্রশ্নটি নিছক একটি নাম বদলের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে শরিয়তের দৃষ্টিতে নামের বিধান, তাওহিদ ও রেসালাতের শিক্ষা, ঐতিহাসিক পরিচয়, ভৌগোলিক বাস্তবতা, আর্থিক সহায়তা এবং সামাজিক সম্প্রীতির প্রশ্ন। সম্প্রতি মসজিদের উন্নয়নের জন্য সরকারি পর্যায় থেকে আর্থিক সহায়তার ঘোষণা এবং একই সময়ে প্রচলিত নাম পরিবর্তনের প্রস্তাব…

Read More

চিন্ময় দাশ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় এক নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শাল্লা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপি নেতা ও স্থানীয় সাবেক শিক্ষক মোঃ আব্দুল করিম।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আব্দুল করিম জানান, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া মন্নানপুর গ্রামের শিশুদের শিক্ষার মান উন্নয়নে তাঁর বাবা জীবিত থাকা অবস্থায় ‘মন্নানপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা’ প্রতিষ্ঠার জন্য ০.৪২ একর (৪২ শতাংশ) জমি দান করেন। তবে মাদরাসা পরিচালনা কমিটি জমি পেলেও নিজস্ব ভিটি তৈরি করেনি। প্রায় ৬-৭ বছর আগে দাপ্তরিক কাজের সুবিধার্থে করিমের…

Read More