Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
এম সামছুল ইসলাম, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে অমৌসুমে তরমুজ চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই কৃষক—সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে উন্নত প্রযুক্তিতে তরমুজ চাষ করে তারা স্থানীয় কৃষকদের মাঝেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। দুই কৃষকের জমিতে চাষ করা হয়েছে বীজ পাতা কোম্পানির ‘সূর্যডিম’ এবং লালতীর কোম্পানির ‘ল্যানফে’ জাতের তরমুজ। আকর্ষণীয় রঙ, উন্নত মান ও সুস্বাদের কারণে জাত দুটির বাজারে চাহিদা রয়েছে। ফলে উৎপাদিত তরমুজ সহজেই বাজারজাত করা যাচ্ছে এবং ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকরা। কৃষক সিরাজুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের কারিগরি সহযোগিতা নিয়ে তিনি…
আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে: সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের উদ্যোগে ছাতক উপজেলা পরিষদে নতুন ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই পরিদর্শন কক্ষের মাধ্যমে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ ও মতবিনিময় আরও সহজ হবে। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সমস্যা…
ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথম নারী সভাপতি ইয়াতুননেসা রুমা, সম্পাদক ফাহিম শুভ্র প্রেস বিজ্ঞপ্তি | ১২ আগস্ট ২০২৬ বাংলাদেশ ছাত্রমৈত্রীর ইতিহাসে প্রথমবারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াতুননেসা রুমা। গত ৯ আগস্ট অনুষ্ঠিত সংগঠনটির ২২তম জাতীয় কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। একই কাউন্সিলে ফাহিম মুনতাসির ফয়সাল শুভ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ২২তম জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ, ওহিদুর রহমান ওহি, সুমাইয়া পারভিন, সাব্বির মোড়ল ও আরাফাত হোসেন শাওন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী রকি। সাংগঠনিক সম্পাদক হিসেবে সানিউর রহমান, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক অনিক দেওয়ান, সাহিত্য, সাংস্কৃতিক…
আমার সিলেট ডেস্ক,ঢাকা থেকে: প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড থেকে বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস এবং ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড –এর প্রধান নির্বাহী কর্তকর্তা মো: সাবিয়াত ইসলাম। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড -এর বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে, যা গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা ও অতিরিক্ত ভ্যালূ সংযোজন করবে। চুক্তি স্বাক্ষর…
দেড় হাজার রোগীর চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত দেড় শতাধিক কাওছার ইকবাল, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কানাডা প্রবাসীদের অর্থায়নে ও লেবু স্যার একাডেমির আয়োজনে ‘শিক্ষাগুরু চক্ষু শিবির ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট, শনিবার শ্রীমঙ্গলের শতবর্ষের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃহৎ পরিসরে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে শ্রীমঙ্গল ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক চক্ষু রোগী অংশ নেন। শতবর্ষের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মরহুম মোঃ আব্দুল মালিক (লেবু স্যার)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠিত লেবু স্যার একাডেমির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জিয়াসমিন আক্তার নয়াগাতী এলাকার বশির আহমদের মেয়ে এবং রশিদ আহমেদের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে জিয়াসমিন আক্তারকে তার স্বামী নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি মারা যান। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ…
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক মোহাম্মদ তারা মিয়ার (২৯) মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশের পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) বিকেল ৫ টা ৫০ মিনিটের দিকে কুলাউড়ার চাতলাপুর এবং ভারতের কৈলা শহর নিকটবর্তী শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের পুলিশ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করে।এর আগে সীমান্ত রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির ৪৬ ব্যাটালিয়নের প্রতিনিধি দল এবং বিএসএফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় পুলিশ নিহত তারা মিয়ার…
সাংবাদিকের ওপর হামলার ঘটনা সালিশে নিষ্পত্তি, প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন রনির ওপর হামলার ঘটনায় স্থানীয়ভাবে আয়োজিত শালিশ বৈঠকের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয়েছে। বৈঠকে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে অভিযুক্তরা সাংবাদিক আনোয়ার হোসেন রনির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চাঁদাবাজির অভিযোগও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে শালিশ বৈঠক। গত রোববার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও ভূমি অফিসের সামনে এ শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ও বিএনপি নেতা রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৮ জন শিক্ষার্থী (সাধারণ ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে) অংশ নিয়ে ৪১ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ফলে তাদের পাসের হার দাঁড়িয়েছে ৭০.৬৯%। শুধু পাসের হারেই নয়, পুরো শ্রীমঙ্গল উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র জিপিএ-৫.০০ অর্জন করে উপজেলাজুড়ে সাফল্য ছড়ালো এই প্রতিষ্ঠানটি। একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী হলো সাধারণ বিভাগের আহমদুল্লাহ (রোল: ৩০৭২৫৪)। উপজেলার প্রধান ৫টি মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান অনুযায়ী পাসের হারের ক্রম: ১. সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৫৮ জন,…
প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া, জানাজায় মানুষের ঢল এম এম সামছুল ইসলাম, জুড়ী:ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ (৫৫) স্যার আর আমাদের মাঝে নেই। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে বিকেলে তাঁর মরদেহ জুড়ী উপজেলার এরালীগুল গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মানুষ গড়ার এই কারিগরকে শেষবারের মতো একনজর দেখতে তাঁর প্রিয়জন, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসেন। একপর্যায়ে বাড়ির উঠোনে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয় শিক্ষককে একনজর দেখতে আসা…