Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী মোঃ রাজু আহমেদ বাদল (৫৫)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব। রোববার, ৯ আগস্ট ২০২৬ ইং, সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমাজ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, মরহুম রাজু আহমেদ বাদল ছিলেন একজন অমায়িক, সদালাপী ও অতিথিপরায়ণ মানুষ। ব্যবসার পাশাপাশি মানুষের সঙ্গে তাঁর আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল অত্যন্ত সুদৃঢ়। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল একজন পরিচিত, প্রিয় ও সম্মানিত মানুষকে হারাল। এদিকে, রোববার (৯…
মিনহাজ হোসেন (বিশেষ প্রতিনিধি): বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘নগরবাউল’ জেমসকে কেন্দ্র করে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দারুণ উন্মাদনা সৃষ্টি হয়েছে। আগামী ১৬ আগস্ট (রোববার) ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সংগীতাযোজন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছে ‘Deshi Event Abgen’। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে কনসার্টের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ জানিয়েছেন, অনুষ্ঠানের অধিকাংশ প্রস্তুতি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। রোমের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ আলোচনায় হোসাইন আহমেদ মোয়াজ বলেন, “প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, গান এবং দেশের বৈচিত্র্যময় সংগীত ঐতিহ্যকে তুলে ধরাই…
সালেহ আহমদ (স’লিপক):প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) এর উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা ও শ্রীমঙ্গলে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) দুপুর ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে সাবেক ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের বাড়িতে ডিডাফ এর ব্যানারে এবং ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য, তৃণমূল নারীনেত্রী ও উদ্যোক্তা শ্যামলী সূত্রধর। ডিডাফ সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম সারজুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সিলেট বিভাগের সমন্বয়কারী কবি ও সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, অবসরপ্রাপ্ত ডিপুটি রেঞ্জার চাম্পা লাল…
ইউএই প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বেতনসহ ছুটির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী ২৮ আগস্ট (শুক্রবার) এই ছুটি কার্যকর হবে বলে দেশটির সরকারি গণমাধ্যম দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর জন্মবার্ষিকী স্মরণে এই বিশেষ ছুটি দেওয়া হয়েছে। ছুটির দিনটি শুক্রবার হওয়ায় এবং সাধারণ সাপ্তাহিক ছুটি শনি ও রোববার অন্তর্ভুক্ত থাকায় দেশটির চাকুরিজীবীরা টানা তিন দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। এই সিদ্ধান্তের ফলে আগামী ২৮ আগস্ট (শুক্রবার) থেকে ৩০ আগস্ট (রোববার) পর্যন্ত টানা ৩ দিন বন্ধ থাকবে সব ধরনের সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান। ছুটি শেষে…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় মোটরসাইকেল পার্কিং ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। উপজেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। খবর পেয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও এসআই রুমেনের নেতৃত্বে পুলিশের…
নিকোলাস বিশ্বাস: আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামূখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। এ দিবসটি সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যগত জ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত টেকসই উন্নয়নে আদিবাসী জনগণের অসামান্য অবদানকেও স্বীকৃতি জানায়। ২০২৬ সালের জাতিসংঘের প্রতিপাদ্য: “জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আদিবাসী ধাত্রীদের অনন্য অবদানকে সম্মান জানানো” যা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, কল্যাণ ও ঐতিহ্যগত জ্ঞানের সংরক্ষণ নিশ্চিতকরণের ওপর আলোকপাত করে। বাংলাদেশে আদিবাসী জনগণের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এ দেশ বৈচিত্র্যময় জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য আবাসস্থল। সংখ্যাগরিষ্ঠ বাঙালি…
বেনাপোল প্রতিনিধি: পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান। এ সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রী যাতায়াত সংক্রান্ত সার্বিক বিষয় ঘুরে দেখেন ও খোঁজখবর নেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নাশকতার অভিযোগে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিনকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাব উদ্দিন রাজাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিনের ছেলে।পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা ও তৎপরতার অভিযোগে আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় পদ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আফতাব উদ্দিন এলাকায় একাধিপত্য বিস্তার করেন। তার বিরুদ্ধে…
পুলিশ-সাংবাদিক সমন্বয় জোরদারে গুরুত্ব, যথাসময়ে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার আশ্বাস নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত ৮টায় শ্রীমঙ্গল থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বিভিন্ন ঘটনার তথ্য আদান-প্রদান এবং সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা আব্দুন নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে বরাটুকা, চেলারচর, আলমপুর, ভাওয়াল, আনুজানিসহ আশপাশের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত শনিবার স্থানীয় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ছালিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর অতর্কিত ও পরিকল্পিত হামলা চালায়। বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা…