Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ও চুরির চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় চুরি কিংবা চুরির চেষ্টা হচ্ছে। এতে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু, ছাগল, পুকুরের মাছ, টমটম, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, মোবাইল ফোন, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতির কারণে অনেক গ্রামেই…
প্রত্যন্ত অঞ্চলের অলাভজনক হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ; উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেছেন স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানীয় কাউন্সিলর জেনারেল ও ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর চেয়ারম্যান ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, ডিবিএ, ডিলিট। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের দাতা সদস্য ও স্কটল্যান্ড প্রবাসী ব্যবসায়ী আইনজীবী মিয়া মোস্তফা, গ্রেটার ইংল্যান্ড লেবার পার্টির সেক্রেটারি সৈয়দ বাশার এবং হাফেজ নাজমুল…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ এবং তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের সময় দুটি নৌকা, দুটি ড্রেজার মেশিন এবং তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—…
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: সন্তানের পিতৃত্ব নির্ধারণ সংক্রান্ত একটি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ভুক্তভোগী নারী, তাঁর শিশু সন্তান এবং অভিযুক্ত এক পুলিশ কনস্টেবলের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজার জেলা শাখা। মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত কনস্টেবল মৃণাল কান্তি দাশ পূর্বে মৌলভীবাজারের রাজনগর থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নারী গর্ভবতী হন এবং একটি সন্তানের জন্ম দেন। পরে অভিযুক্ত সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন এবং ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভুক্তভোগী নারী সন্তানের…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ক্রাফট শ্রীমঙ্গল। রোববার (২৮ জুন) শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সেশনে নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সেশনে বক্তারা জানান, প্রতিবছর বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হয়েছে। বাকি বিপুল পরিমাণ প্লাস্টিক মাটি, নদী ও সমুদ্রে জমা হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্লাস্টিকের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ এবং প্লাস্টিকের…
মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে পুলিশ পরিচয়ে তল্লাশির নামে এক সাংবাদিকের পরিবারকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করার পাশাপাশি তাদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করা হয়েছে।২৮ জুন রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার সংলগ্ন লুহাইনি চা-বাগান এলাকায় এই ঘটনা ঘটে।ঘটনার বিবরণে জানা যায়,ভুক্তভোগী সাংবাদিক মাছুম আহমদ সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক।পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে সাংবাদিক মাছুম আহমদ তার স্ত্রী ও সন্তানকে…
আমার সিলেট,বিশেষ প্রতিনিধি,ঢাকা: যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ও অভিজ্ঞ কূটনীতিক, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের অন্তর্গত লামুয়া গ্রামের স্বনামধন্য সাবেক শিক্ষক মরহুম আব্দুল গফুর মাস্টার সাহেবের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল মুহিত। অত্যন্ত দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই কর্মকর্তা এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ পদে মোহাম্মদ আব্দুল মুহিতের মতো একজন সিনিয়র এবং বহুপাক্ষিক কূটনীতিতে অভিজ্ঞ ব্যক্তিত্বকে বেছে নেওয়ার মাধ্যমে ব্রিটেনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও বেগবান হবে।তিন দশকের সমৃদ্ধ…
মো: সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার):মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে আবার কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে তারা রাজপথে আন্দোলনে নামবেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দাবি জানান। রবিবার (২৮ জুন) দুপুরে জুড়ী উপজেলা ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “ভবিষ্যতে যদি বাংলাদেশে আবারও কোনো ফ্যাসিবাদী সিস্টেম প্রতিষ্ঠার চেষ্টা হয়, তবে তার বিরুদ্ধে আমরা রাজপথে নামব। আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে…
মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী: ১০ মহররমের আশুরা ইসলামের ইতিহাসে এক শোকাবহ দিন। তবে অনেক ইতিহাসবিদ ও গবেষকের মতে, ১১ মহররম ছিল কারবালার ট্র্যাজেডির সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়ের সূচনা। কারণ যুদ্ধ শেষ হলেও শেষ হয়নি অত্যাচার; বরং শুরু হয়েছিল শহীদদের পরিবার—রাসূলুল্লাহ ﷺ-এর প্রিয় আহলে বাইতের নারী, শিশু ও অসুস্থ একমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের বন্দিজীবনের মর্মন্তুদ যাত্রা। কারবালার প্রান্তরে ১০ মহররমে ইমাম হুসাইন رضي الله تعالى عنه ও তাঁর বিশ্বস্ত সাথীরা শহীদ হওয়ার পর ১১ মহররমে উমর ইবনে সাদের বাহিনী নিজেদের নিহতদের দাফন করে। অন্যদিকে বহু ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে যে, ইমাম হুসাইন رضي الله تعالى عنه, তাঁর ভাই, ভাতিজা, সন্তান এবং সাথীদের…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে নাতে রাসুল (দ.), আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ মদিনা ফার্নিচার প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি যুবনেতা মুহাম্মদ রুয়েল খান আশরাফুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য, কারবালার মর্মান্তিক ঘটনার শিক্ষা এবং হযরত ইমাম হোসাইন (রা.)-এর ত্যাগের আদর্শ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার…