Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»ছাতকে গ্রামাঞ্চলে বেড়েছে চোরদের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী
    আইন-শৃঙ্খলা

    ছাতকে গ্রামাঞ্চলে বেড়েছে চোরদের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী

    amarsylhetBy amarsylhetJuly 1, 2026Updated:July 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ও চুরির চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় চুরি কিংবা চুরির চেষ্টা হচ্ছে। এতে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু, ছাগল, পুকুরের মাছ, টমটম, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, মোবাইল ফোন, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতির কারণে অনেক গ্রামেই বাসিন্দারা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।

    এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও পূর্বপাড়া এলাকায় চুরির উদ্দেশ্যে তিনটি বসতঘরের মাটির দেয়াল কেটে এবং টিন খুলে ঘরে প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে ঘরের লোকজন শব্দ পেয়ে জেগে উঠলে চোরেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চুরি ও চুরির চেষ্টার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে অপরাধীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাচ্ছে বলে মনে করছেন তারা। তাদের দাবি, গ্রামাঞ্চলে নিয়মিত রাতের পুলিশি টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যকরভাবে পরিচালনা করা হলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

    এ ছাড়া স্থানীয়রা প্রত্যেক পরিবারকে নিজ নিজ বাড়ির নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি দেখামাত্র আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর তৎপরতা বাড়লে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ।

    এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “পুলিশের বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগ সঠিক নয়। চুরির অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

    উপজেলাবাসীর প্রত্যাশা, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে এনে গ্রামাঞ্চলের মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং জনসচেতনতা জোরদার হলে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026

    পাওনা টাকা চাওয়ায় নড়াইলে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

    July 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    বিশ্ব

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    By amarsylhetJuly 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.