Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে নাতে রাসুল (দ.), আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ মদিনা ফার্নিচার প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি যুবনেতা মুহাম্মদ রুয়েল খান আশরাফুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য, কারবালার মর্মান্তিক ঘটনার শিক্ষা এবং হযরত ইমাম হোসাইন (রা.)-এর ত্যাগের আদর্শ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার…
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজেকে এনসিসি ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে ব্যবসায়িক লেনদেনের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রায়হান মিয়া শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা এক প্রতারককে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬নং আশিদ্রোণ ইউনিয়নের আশিদ্রোণ গ্রামের বাসিন্দা মো. রায়হান মিয়ার সঙ্গে মুখপরিচিত এক ব্যক্তি নিজেকে এনসিসি ব্যাংকের কর্মচারী হিসেবে পরিচয় দেন। পরে বিকাশের মাধ্যমে নগদ অর্থের একটি ব্যবসায়িক লেনদেন (ডিল) করার প্রস্তাব দেন। অভিযোগে বলা হয়, রোববার (২৮ জুন) ওই ব্যক্তির কথামতো লেনদেনের উদ্দেশ্যে রায়হান মিয়া…
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেল প্রায় আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাঈম(১৭) ও সৌরভ (১৭)। নাঈমের বাবা তাজুল ইসলাম, গ্রামের বাড়ি হবিগঞ্জের তেঘরিয়া। সৌরভের বাবা রমজান মিয়া, গ্রামের বাড়ি তেগুরিয়া। দুর্ঘটনায় আহত হয়েছেন সাব্বির (১৯)। তারা তিনজন একটি মোটরসাইকেলে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ এন্টারপ্রাইজের বি-১৪-৯৯৩৮ নম্বরের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম…
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আছিয়া বেগম হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি হাফিজুর রহমান (৩০)কে যশোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯ (সিলেট) ও র্যাব-৬ (যশোর)-এর যৌথ অভিযানে শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে যশোরের কোতোয়ালি মডেল থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সুনামগঞ্জের ছাতক উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং নূর মিয়ার ছেলে। তিনি আছিয়া বেগম হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব তাকে গ্রেপ্তার করে। মামলার বিবরণে জানা যায়, নিহত…
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ রেলগেইটস্থ ১৬৯৩ নম্বর অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ১১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে সোহেল আহমদ, সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান সাজিদ, কার্যকরী সভাপতি পদে মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে খছরু মিয়া এবং অর্থ সম্পাদক পদে রাসেল আহমদ নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।…
আন্তর্জাতিক ডেস্ক,ঢাকা: ভেনেজুয়েলার ইতিহাসে গত ১২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যভাগ। গত ২৪ জুন (বুধবার) সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকে থাকায় নিখোঁজের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করছে প্রশাসন। প্রতিনিয়ত বাড়ছে পরাঘাত (আফটারশক) ও আতঙ্ক বুধবারের মূল বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার উত্তর ভেনেজুয়েলার মারাকায় অঞ্চলে আবারও ৪.৯ মাত্রার একটি নতুন ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় আবহাওয়া ও ভূবিজ্ঞান কেন্দ্র জানিয়েছে,…
নিজস্ব প্রতিবেদক,সিলেট: সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে পুনরায় সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক জিয়ার হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো প্রজ্ঞাপন, প্রেস বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি। ফলে দাবিগুলোর সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তকে “জনস্বার্থে” নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হলেও প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।…
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:bমৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া (৩৪) পলাতক রয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সুলতান আলীর সঙ্গে তার ছেলে ফয়েজ মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি কুড়াল এনে সুলতান আলীর মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা সুলতান আলীকে উদ্ধার করে…
আমার সিলেট ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট ২০২৬। ‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের মূল কনফারেন্স বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এতে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। দেশের অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ…
আমার সিলেট ডেস্ক: বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু একটি সুস্বাদু মৌসুমি ফলই নয়, বরং এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ। বর্তমানে দেশে কাঁঠালের মৌসুম চলছে। সাধারণত মে থেকে আগস্ট পর্যন্ত কাঁঠাল পাওয়া গেলেও জুন ও জুলাই মাসে এর উৎপাদন ও সরবরাহ সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি টিলা ও উঁচু ভূমিতে প্রচুর কাঁঠাল উৎপাদিত হয়। এখানকার মাটির গঠন ও আবহাওয়া কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল বাজারজাত করা হয়। অনেক পরিবার তাদের বাড়ির আঙিনায় কিংবা টিলার ঢালে কাঁঠাল গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন। কাঁঠালের পুষ্টিগুণ…