Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: সীমান্ত এলাকায় ভারতীয় পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং মাদকের প্রবেশ রোধে করণীয় বিষয়ে আলোচনা…
মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী মহররম মাস এলেই মুসলিম সমাজে দুটি বিপরীতমুখী চরম প্রবণতা চোখে পড়ে। একদল কারবালাকে এমনভাবে উপস্থাপন করেন, যেন ইসলামের ইতিহাস কেবল ১০ মহররম ৬১ হিজরী থেকেই শুরু হয়েছে। অন্যদিকে, আরেকটি দল কারবালার আলোচনা এলেই নানা আপত্তি, ফতোয়া ও বিতর্কের দেয়াল তুলে দেন; যেন কারবালার গুরুত্ব নিয়ে কথা বলাই এক চরম বাড়াবাড়ি। এই দুই বৈপরীত্যের বেড়াজালে একটি মৌলিক প্রশ্ন হারিয়ে যায়—কারবালা আসলে কী? এটি কি কেবল একটি সাময়িক যুদ্ধ বা রাজনৈতিক সংঘাত, নাকি ইসলামের দীর্ঘ ইতিহাসে সত্য ও মিথ্যার চিরন্তন সংঘর্ষের এক উজ্জ্বলতম অধ্যায়ের ধারাবাহিকতা? ইসলামী বিশ্বাস অনুযায়ী, প্রথম মানব ও নবী আদম ﴿عليه السلام﴾-এর মাধ্যমে পৃথিবীতে জান্নাতি…
নড়াইল প্রতিনিধি: ঢাকার ধানমন্ডি-৩২ এলাকায় জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় নড়াইল আদালত চত্বরে নড়াইল প্রেসক্লাবের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ, আল-আমিন ও তানজির হোসেন প্রমুখ। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও…
আমার সিলেট ডেস্ক,ঢাকা, ২৪ জুন ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের ফোরাম মেঘনা টাওয়ারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সার্ভিস সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর ডিরেক্টর, অপারেশনস আশিক উন নবী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক…
আমার সিলেট ডেস্ক,ঢাকা, ২৪ জুন ২০২৬: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি-এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ এবং অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা বাংলাদেশ’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ফুডপান্ডা রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সম্প্রতি ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর (ফাইন্যান্স) তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড (ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট) মহিউদ্দিন কাজী শওরন, লিড (কান্ট্রি ফ্লিট হেলথ) মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম)…
আনোয়ার হোসেন রনি: সিলেটের প্রখ্যাত আলেম, হাফেজ ও দ্বীনি শিক্ষাবিদ হাফেজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন (রহ.)-এর দাফন সম্পন্ন হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন ২০২৬) আসরের নামাজের পর শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-শিষ্য, স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ গ্রাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুরে নিয়ে যাওয়া হয়। রাতে শ্রীরামপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা মরহুম হাফেজ রফিকুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন…
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল, ২৩ জুন: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা থেকে নিখোঁজ হওয়া দুই মাদরাসা ছাত্রকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত দুই শিশুকে শ্রীমঙ্গল থানা পুলিশ নিরাপদ হেফাজতে রাখে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সন্ধান শুরু করে। পরে স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো— জুবাহিদ (মুবারক) (১০), পিতা আনোয়ার হোসেন, মাতা নাজরিন বেগম। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্যম মাসিমপুর গ্রামে। তিনি বাজিতপুরের আলী হোসেন দারুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির (নাজেরানা) শিক্ষার্থী। অপর শিক্ষার্থী মোস্তাকিম (৮), পিতা…
নড়াইল প্রতিনিধি: গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বকুল চত্বর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বকুল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ওয়াকিউজ্জামান অভি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ। এসময় আরও বক্তব্য দেন…
শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া কিশোরগঞ্জের নিখোঁজ ২ মাদরাসা ছাত্র থানা হেফাজতে: স্বজনদের সন্ধানের আকুল আবেদন
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল,২২ জুন: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক দুই জন হারিয়ে যাওয়া মাদরাসা ছাত্রকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারকৃত শিশুরা মূলত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। আজ ২২ জুন (সোমবার) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল থানা হেফাজতে থাকা এই শিশুদের প্রকৃত স্বজনদের সন্ধান চেয়ে বিবরণী প্রকাশ করা হয়েছে।থানা সূত্রে ও প্রাপ্ত সংবাদের তথ্যের ভিত্তিতে উদ্ধারকৃত দুই শিশুর বিস্তারিত পরিচয় নিচে তুলে ধরা হলো: ১. জুবাহিদ @ মুবারক (বয়স ১০ বছর),পিতার নাম-আনোয়ার হোসেন,মাতার নাম- নাজরিন বেগম,ঠিকানা-গ্রাম মধ্যম মাসিমপুর, ডাকঘর: সরারচর, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।শিক্ষাপ্রতিষ্ঠান- আলী হোসেন দারুল উলুম মাদরাসা, বাজিতপুর থানা।শ্রেণি-৩য় শ্রেণি (নাজেরানা)মোস্তাকিম (বয়স: ৮ বছর)পিতার…
সিলেট-সুনামগঞ্জ ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে ময়লার ভাগাড়, বৃষ্টিতে হাঁটু পানিচরম দুর্ভোগে গোবিন্দগঞ্জবাসী
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট, নতুন বাজারের প্রবেশমুখ এবং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে এসব এলাকায় হাঁটুসমান পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সরেজমিনে দেখা যায়, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক এবং গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ জমে রয়েছে। বিশেষ করে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ও নতুন বাজারের প্রবেশমুখে প্রায় শতফুট এলাকাজুড়ে জমে থাকা বর্জ্যের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় চালক শাহীন আহমদ জানান,…